1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনিতে ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদন্ড কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিকে বিক্ষোভ মিছিল পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় পিতার মৃত্যু খননের মাত্র এক বছরেই ভরাট হয়ে গেছে ডুমুরিয়ার তালতলা নদী যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফেরাতে যুব জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে; সিলেটে যুব জমিয়তের কাউন্সিলে নেতৃবৃন্দ কয়রায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না-দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় মাছ রক্ষায় নতুন আশা কয়রায় জরুরী পরিস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এ্যাডভোকেসী সভা পাইকগাছার সাংবাদিক ফসিয়ারের ভাসকুলার অপারেশন সম্পন্ন, সুস্ত্যতা ও সহযোগীতা কামনা

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১১৫ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

চিকিৎসা শেষে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর হাসপাতালে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়।

বুধবার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য সমকালকে জানান, বিএনপি চেয়ারপারসন এখন অনেকটাই সুস্থ। শরীরে জ্বর নেই। সব পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসকরা তাঁকে বাসায় রেখে চিকিৎসা করার পক্ষে মতামত দেন। বাসায় নেওয়ার পর সেখানেই তাঁর প্রয়োজনীয় চিকিৎসা চলবে।

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে সার্বক্ষণিক দেখাশোনা করেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জোবাইদা রহমান সবসময় খোঁজ রাখছেন।

গত বছরের জুনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। বাকি দুটি ব্লক তখন ঝুঁকিপূর্ণ ছিল না। তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে সে সময় বাকি দুটি ব্লকে রিং পরানো হয়নি। সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে যান। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর