1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত

চিরনিদ্রায় শায়িত হলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১০৬ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

চিরনিদ্রায় শায়িত হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (১৪ এপ্রিল) জুম্মার নামাজ আদায় শেষে দুপুর আড়াইটার দিকে পিএইচএ মাঠে তার জানাজা নামাজ সম্পন্ন হয়। পরে বিকেল ৩টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের সামনে তাঁর দাফন করা হয়।

এসময় তাঁর প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্বজনরা চোখের পানিতে তাকে বিদায় জানান।

এর আগে, মির্জানগর এলাকায় অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা নিবেদন করেন, সর্বস্তরের মানুষ। সকাল সাড়ে ১০টার দিকে পিএইচএ মাঠে তার লাশবাহী গাড়িটি রাখা হয়। এরপর সেখানে গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, সাভারের রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রসঙ্গত, ডা. জাফরুল্লাহ চৌধুরী গত মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ৮২ বছর বয়স হয়েছিল তাঁর।

ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। এ ছাড়া কয়েক দিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত ৫ এপ্রিল গণস্বাস্থ্য নগর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর গত রোববার তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর প্রধান সমন্বয়কারী ছিলেন ডা. মামুন মোস্তাফী। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর