1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রদীপ ঘোষের বিরুদ্ধে সংবাদ প্রকাশে গাত্রদাহ শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য! ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা টেকসই উন্নয়নের মধ্যদিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে, কয়রায় বৃক্ষ মেলার উদ্বোধনকালে মনিরুল হাসান বাপ্পী  ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি,বৃক্ষরোপণ শুরু কয়রায় ফসল নষ্ট করে জমি জবর দখল চেষ্টার প্রতিকারে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের দায়ে কারাগারে জেলে পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের নানাভাই বাহিনীর আত্মসমর্পণ তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা

জনবহুল এলাকায় ইটভাটা বন্ধ ও পরিবারের নিরাপত্তা চেয়ে কপিলমুনিতে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

প্রধান সড়কের পাশে জনবহুল এলাকায় টালীর কারখানায় ইট পুড়ানো বন্ধে প্রশাসনের প্রতি জরুরী ব্যবস্থা গ্রহনের দাবিতে এবার সংবাদ সম্মেলন করেছেন পাইকগাছার হরিঢালীর উত্তর সলুয়া গ্রামের নারী উদ্যোক্তা যবুনা বেগম।

উদ্যোক্তা হিসেবে মুরগীর ফার্ম ও বিস্তীর্ণ এলাকাজুড়ে জনবসতি থাকায় প্রতিনিয়ত টালীর নামে ইটভাটার অবিরাম নির্গত বিষাক্ত ধোঁয়ায় ফার্মের ক্ষতিসাধন ও স্বাস্থ্য ঝুঁকির কারণে এর আগে থানায় সাধারণ ডায়েরী করেও শেষ রক্ষা হয়নি। ভাটা মালিকদের একজন বাবলু মজলিশ গংয়ের সংঘবদ্ধ হামলায় রোযাদার অবস্থায় যবুনা বেগমসহ তার ছেলে আলমগীরকে মারপিট করা হয়। ঐসময় ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন অপকর্ম করবেনা বলে মুচলেকা দিলেও এক দিনের জন্য হলেও বন্ধ হয়নি তাদের কার্যক্রম। এমনকি প্রতিনিয়ত ছেলে আলমগীরকে মিথ্যা মামলায় হয়রাণিসহ জীবনহানির হুমকি দিচ্ছে।

এমন অবস্থায় সর্বশেষ মঙ্গলবার সকালে বাধ্য হয়ে কপিলমুনি সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নির্যাতিতা নারী উদ্যোক্তা যবুনা।

সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বাড়ি উপজেলার পাইকগাছা-খুলনা প্রধান সড়কের পার্শ্ববর্তী উত্তর সলুয়া গ্রামে। তারা ছাড়াও বিস্তীর্ণ অঞ্চলজুড়ে গড়ে উঠেছে বসতি। তবে দীর্ঘ দিন ধরে এলাকার সুষ্ঠু পরিবেশে অন্তরায় হয়ে উঠেছে সেখানে গড়ে ওঠা দু’টি টালী কারখানার নামে ইটভাটা। বিশেষ করে একেবারে লোকালয়ে গড়ে ওঠা স্থানীয় প্রভাবশালী জনৈক বাবলু মজলিশের ইটভাটার অবিরাম নির্গত বিষাক্ত কালো ধোাঁয়ায় গত বছরের ২৩ মে ২১’ তার বহু কষ্টে গড়ে তোলা ক্ষুদ্র মুরগীর ফার্মের বেশ কিছু মুরগীর মৃত্যু হয়। ঐ ঘটনায় তার ছেলে আলমগীর সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং- ১১৭২। সেবার ক্ষতিপূরণসহ ক্ষমা চেয়ে রক্ষা পেলেও চলতি বছর একই ঘটনার পুনরাবৃত্তির পাশাপাশি ফার্মের কোল ঘেঁষে ইট প্রস্তুত করতে মাটি কেটে নেয়। সর্বশেষ ২১ এপ্রিল সকালে সেখান থেকে মাটি কর্তনে বাঁধা দিলে পরের দিন ২২ এপ্রিল সকালে ভাটা মালিক বাবলু মজলিশ, তার ভাই গপ্ফার মজলিশসহ অন্যান্যরা সংঘবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে তাদেরকে ঘুম থেকে ডেকে তুলে তাদের উপর হামলা করে। একপর্যায়ে তাদের ধারালো দায়ের কোপে তার (যবুনার), স্বামী আব্দুর রাজ্জাক ও একমাত্র ছেলে আলমগীর সরদার আহত হন। ঘটনায় যবুনার মাথায় গুরুতর যখম হয়। এসময় তাদের আত্ন চিৎকারে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রথমে পাইকগাছা ও পওে অবস্থার অবনতি হওয়ায় খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। এরপর সুস্থ্য হয়ে ১ মে’ তার ছেলে আলমগীর সরদার বাদী হয়ে বাবলু মজলিশসহ ৫ জনকে আসামী করে পাইকগাছা থানায় একটি মামলা করেন। যার নং-২।

মামলায় প্রধান আসামী বাবলু পলাতক থাকলেও বাকী ৪ জন জামিনে রয়েছেন। সম্মেলনে তিনি অভিযোগ করেন, জামিনে ছাড়া পেয়ে আসামীরা তাদের মামলা তুলে নিতে নানাবিধ হুমকি-ধামকি অব্যাহত রেখেছেন। অন্যথায় ভবিষ্যতে মিথ্যা মামলায় হয়রাণীসহ জীবননাশেরও হুমকি দেওয়া হয়।

এসময় সংবাদ সম্মেলনে যবুনা বেগম সকল আসামীদের গ্রেফতারপূর্বক নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

দীপ্ত নিউজ/টিকপ

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর