খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, বিএনপি সরকার সবসময় পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের বিষয়ে আন্তরিক। দেশের সবুজায়ন বৃদ্ধি, বনভূমি সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার জাতীয় পর্যায়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকে সড়কের পাশে, খাল-বিলের তীরে, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ ও সরকারি স্থাপনায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান, দেশের প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছেন। আমরা সকলেই মিলে বৃক্ষ রোপন করে সবুজ দেশ উপহার দিবো। এই হোক আমাদের প্রত্যাশা।
শুক্রবার ( ১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার ঐতিহ্যবাহি কাছারিবাড়িতে ১০ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে বক্তব্য প্এরদানকালে এসব কথা বলেন তিনি।
বৃক্ষমেলা বাস্তবায়ন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম এবং শিক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামীম কবির, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, খুলনা জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু,কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও যুবদলের আহবায়ক শরিফুল আলম, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল মালেক, খুলনা জেলা যুবদল নেতা ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন, হাবিবুর নবী পীর আলি, বিএনপি নেতা মাওলানা গােলাম মােস্তফা, শেখ মাসুদুর রহমান, মহররম হোসেন, কৃষক দলের আহবায়ক এসএম গােলাম রসুল,উপজেলা যুবদলের সদস্য সচিব মােহতাসিম বিল্লাহ,সিনিয়র যুগ্ম আহবায়ক এহসানুর রহমান, সাবেক ছাত্রদলের আহবায়ক ও যুবদল নেতা আবুল কালাম আজাদ কাজল, মােস্তাফিজুর রহমান রাজু,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা,সদস্য সচিব হেলাল উদ্দিন,যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম,ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, মেহেদী হাসান সবুজ, তরুন দলের সভাপতি আবুল হাসান।