সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের দায়ে কারাগারে জেলে
প্রকাশিত :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
৩৭
বার পঠিত
কয়রা প্রতিনিধি:
সুন্দরবনের খাশিটানা বন টহল ফাঁড়ির অধিনস্থ মান্দারবাড়ি নদীর বাওন এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকার করার অভিযোগে আমিরুল গাইন(৩২) নামের ১ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তার নিকট হতে ১ টি নৌকা, নিষিদ্ধ ভেশাল জাল, অবৈধ কীটনাশক সহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন ও খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খায়রুল আলম উক্ত অভিযান পরিচালনা করেন ।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলে আমিরুলকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।