1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের মুসলিম ফুটবলারদের জন্য ম্যাচসেরার পুরস্কারে বিশেষ পরিবর্তন ফিফার রাজনৈতিক বাগবিতণ্ডায় উত্তপ্ত সংসদ, একাধিক বক্তব্য এক্সপাঞ্চ দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক! সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

টঙ্গিবাড়িতে গৃহবধূর মৃত্যু নিয়ে গুঞ্জন!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মটুকপুরে মাহমুদা আক্তার আখি (৩০) নামে দু’সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। মৃতের পিত্রালযের দাবি, তাকে শ্বশুর বাড়ির লোকেরা পরিকল্পিতভাবে হত্যা করেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ধীপুরের জলিল শেখ এর ছেলে দেলোয়ার শেখ এর সাথে মটুকপুরের আলিমুদ্দিন মোল্লার মেয়ে মাহমুদা আক্তার আখির পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান যথাক্রমে জান্নাতুল (৮) ও আবু বকর (৬) রয়েছে।

নিহতের শশুরবাড়ি সুত্র জানায়, গত বুধবার (২৩ আগস্ট) বিকেলে আখি তার ছেলে মেয়েদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। পরে সন্ধ্যা পার হলেও তাদের সাড়া নাপেয়ে ডাকাডাকিরিএকপর্যায়ে তার মেয়ে দরজা খুলে দেয়। এরপর ভেতরে ঢুকে মাহমুদাকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

মাহমুদার ভাই আকরাম জানান, সন্ধ্যা ৭ টার দিকে তাদের কাছে খবর আসে যে, তাদের বোন মারা গেছে পরে তারা সেখানে গিয়ে বোনের লাশ মাটিতে শোয়ানে অবস্থায় দেখতে পান।

তবে ও সময় বাড়ির সবাই লাশ রেখে পালিয়ে যান বলে দাবি করে তিনি বলেন, তাদের ধারণা মাহমুদাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়ে থাকতে পারে।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় নেওয়ার জন্য প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করেন।

টঙ্গীবাড়ি থানা পুলিশ আখির স্বামীকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে।

টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ রাজীব খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর সুরোতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে  পাঠানো হয়েছে।ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর