1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়তার চেক বিতরণ কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরন সভা  সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের  বিবস্ত্র মরদেহ উদ্ধার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে ফাইনাল পর্যন্ত মিলে গেল ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়ন দলের নামও জানিয়েছেন ‘জ্যোতিষী’ পাইকগাছায় প্রাকৃতিক উৎসের ৪ লাখ চিংড়ি পিএল জব্দ, নদীতে অবমুক্ত আলোকিত মানুষ হতে হলে পড়াশোনা মনোযোগ দিতে হবে – সৈয়দপুরে বিলকিস ইসলাম এমপি জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি মেসিরা মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডুমুরিয়ায় কমেছে আগাম শীতকালীন সবজির দাম, ফিরছে স্বস্তি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত
dumuriya-14641
  • শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) ::

খুলনার ডুমুরিয়ায় কমতে শুরু করেছে আগাম শীতকালীন সবজির দাম। মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মুখে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ডুমুরিয়া বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ টাকায়— যা দুই দিন আগেও ছিল ৮০ টাকা। বেগুনের দামও অর্ধেকে নেমে এসেছে, এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায়। বাঁধাকপি ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। ১০০ টাকার সিম এখন ৪০ টাকায় নেমে এসেছে। এমনকি মুলা বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকায় কেজিপ্রতি।

সবজির এমন দরপতনে ক্রেতাদের মধ্যে দেখা গেছে স্বস্তি ও সন্তুষ্টি। ক্রেতা মোসলেম উদ্দিন বলেন, “এক সপ্তাহ আগেও বাজারে ঢুকলেই পকেট হালকা হয়ে যেত, এখন আবার কিছুটা স্বস্তি ফিরেছে।

আরেক ক্রেতা সুমন জানান, “কয়েকদিন আগেও সবজির দাম ছিল অনেক বেশি। এখন অল্প টাকায় ব্যাগ ভর্তি সবজি কিনতে পারছি।”

সবজি বিক্রেতা আশিকুর রহমান বলেন, “বর্তমানে ডুমুরিয়া বাজারে সবজির সরবরাহ বেড়েছে। পাইকারিতে দাম কমায় আমরাও খুচরায় কম দামে বিক্রি করছি।

ক্রেতা যেমন খুশি, আমরাও সন্তুষ্ট। আগে বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে সবজি আনতে হতো, এখন পার্শ্ববর্তী এলাকাতেই উৎপাদন হচ্ছে, ফলে খরচও কমেছে।”

ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইনসান ইবনে আমিন বলেন, “ডুমুরিয়াসহ আশপাশের উপজেলাগুলোতে আগাম শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমছে। আবহাওয়া অনুকূলে থাকলে সামনে দাম আরও কিছুটা কমতে পারে। এতে সাধারণ মানুষের স্বস্তি আরও বাড়বে।”

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর