1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

দিঘলিয়ায় আ’লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১৫

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১০৩ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

খুলনার দিঘলিয়া উপজেলার পথের বাজারে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় দলের অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে পথের বাজার সংলগ্ন সেনহাটী লুৎফরের বটতলায় জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

নির্ধারিত স্থানে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পথেরবাজার অতিক্রম করার সময় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পথেরবাজার দলীয় অফিস এলাকায় উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগের ৬ জন এবং বিএনপির ৯ জন নেতাকর্মী আহত হয়েছে বলে উভয় দলের পক্ষে অভিযোগ করেছে। এ ঘটনার প্রতিবাদে খুলনা জেলা বিএনপি রাত ৮ টায় সংবাদ সম্মেলন করেছে। তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাঁধাদানের অভিযোগ তোলেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ফেরিঘাটের পাশে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে আওয়ামী লীগ।

দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম বলেন, বিকেলে বিএনপির কর্মসূচি ছিল। আমাদের নেতাকর্মী পথেরবাজার দলীয় কার্যালয়ের সামনে বসে ছিল। এমন সময় বিএনপির মিছিল থেকে আমাদের নেতাকর্মীদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এসময় দিঘলিয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলামসহ ৬ জন মারাত্মক আহত হয়েছে। বিএনপি নেতাকর্মীদের হামলার পর তাদের প্রতিহত করা হয়। দলের আহত নেতাকর্মীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

  • খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান বলেন, বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বিকেলে দিঘলিয়ায় বিক্ষোভ ছিল। কর্মসূচির আগে ও পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁধা দেওয়ার চেষ্টা করে। তদের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদে উপর হামলা চালায়। এ ঘটনায় জেলা বিএনপির নেতা খায়রুল ইসলামসহ ৯ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর