1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন পাইকগাছায় তালাবদ্ধ ঘর থেকে আরএফএল কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার শালিসকারীকে হাতুড়িপেটায় হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়তার চেক বিতরণ কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরন সভা  সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের  বিবস্ত্র মরদেহ উদ্ধার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে

দুই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার পঠিত
chattrodol-11249

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কমিটি অনুমোদন দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার রাতে ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুই বিশ্ববিদ্যালয়ে কমিটির তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম বিদ্যুৎ এর নাম ঘোষণা করা হয়েছে।

৫৪ সদস্যের এ কমিটিতে একজন সিনিয়র সহ সভাপতি, ১৯ জন সহ সভাপতি, একজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন সহ সাংগঠনিক সম্পাদক, একজন দপ্তর সম্পাদক ও একজন সহ দপ্তর সম্পাদক এবং একজন প্রচার সম্পাদক ও একজন সহ প্রচার সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

অন্যদিকে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক হিসেবে সোহেল রানা জনির নাম ঘোষণা করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সভাপতি ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দুই সদস্যের এ কমিটির অনুমোদন দিয়েছেন।

কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর