- বিশেষ প্রতিনিধি ::
খুলনা জেলা পরিষদ কর্তৃক সামাজিক, অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের ১ম ধাপে পাইকগাছা ও কয়রা উপজেলার জন্য বরাদ্দপ্রাপ্ত সকল প্রকল্পের চিঠি হস্তান্তর করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
তিনি পাইকগাছা ও কয়রার সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প বরাদ্দের চিঠি হস্তান্তর অনুষ্ঠানে বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের ওপর জোর দিয়েছেন সরকার। বিএনপি সরকার গঠনের পর দেশ পুনর্গঠনে তরুণ সমাজসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিগত ১৭ বছরে কয়রা-পাইকগাছায় যে উন্নয়ন হয়েছে, তার চেয়েও বেশি দৃশ্যমান উন্নয়ন করতেই আমি প্রতিটি ইউনিয়নে ছুটে চলছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিনা শ্রমে খাল খননের উদ্যোগ নিয়েছিলেন, আর এখন তারই ধারাবাহিকতায় তার সন্তানও খাল খননের কাজ এগিয়ে নিচ্ছেন। এতে করে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
০২ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার অসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং বিকাল ৪টায় কয়রা উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্লাহ বাকী সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি অবৈধ সুবিধা নেয়ার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, বিগতদিনে জেলা পরিষদ দুর্নীতির আখ্যা ছিলো, অর্থের বিনিময়ে প্রকল্প পাশ করতো। আমি জেলা পরিষদের দায়িত্ব নেয়ার পরে পরিবর্তন এনেছি। আজ আপনাদের হাতে উন্নয়ন প্রকল্পের চিঠি হস্তান্তর করছি, জেলা পরিষদের কোন সদস্যকে ১টি পয়সাও দিবেন না, যদি কেউ অর্থ দাবী করে আমাকে জানাবেন, তাৎক্ষণিক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো। আপনারা প্রতিটি প্রকল্পের কাজ বুঝে নিবেন ও আমাদের বুঝিয়ে দিবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, জিএম রফিকুল হাসান, জেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বাবলু, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মালেক, জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি।
অন্যান্যদের মধ্যে পাইকগাছা উপজেলায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা: আব্দুল মজিদ, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এম এনামুল হক, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. আবু সাঈদ, যুগ্ন আহবায়ক আবুল হোসেন, সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, মিরাজুল ইসলাম মিরাজ, বেনজির আহমেদ লাল, সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল, কৃষক দলের সভাপতি মেসের আলী সানা, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, শেখ রুহুল কুদ্দুস, পৌরসভা যুবদলের আহবায়ক জি এম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, আবু মুসা, কলিঙ্গরাজ মন্ডল, মো: মন্টু, হুরায়রা বাদশা, সাত্তার মোড়ল, আবু মুসা সরদার, মাবিউর রহমান কাদের,রিপন আহম্মেদ, সুফিয়ান গোলদার, মো: মনিরুজ্জামান, রাজ, মিঠু।
কয়রা উপজেলায় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মাওলা বক্স মনিরুজ্জামান বেল্টু, শরিফুল ইসলাম, জাহিদুর রহমান শোভন, মোতাসিম বিল্লাহ, আরিফ বিল্লাহ সবুজ, গোলাম রসুল, জামাল জাফরিন, এহসানুর রহমান, জুবায়ের আহম্মেদ।
ইউনিয়ন বিএনপির নেত্ববৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর আবুল কালাম আজাদ, আব্দুল রহিম সানা, আব্দুল গফফার, জি এমরফিকুল ইসলাম, জি এম নাজমুল হুদা, ডিএম নুরুল ইসলাম, ফয়জুল করিম খোকন, এফএম মরুিজ্জামান, সালাউদ্দিন লিটন, সরদার মতিউর রহমান, শেখ সিরাজুল ইসলাম, টি এম মঞ্জুর আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম।
অন্যান্যর মধ্যে উপস্থিত জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, রুবেল মীর, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, জাহিদুর রহমান শোভন, জেলা যুবদলের সদস্য পীর আলী, জেলা জাসাস যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এদিকে সকালে তিনি পাইকগাছায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩৫০০টি (তিন হাজার পাঁচ শত) বনজ ও ফলজ গাছ বিতরণ করেন এবং উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন।
বিকেলে কয়রা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২০০০টি (দুই হাজার) বনজ ও ফলজ গাছ বিতরণ করেন এবং উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন।