1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ও ড্রোন ধ্বংস পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি, ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা কপিলমুনিতে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার শার্শায় বিলাসী রঙিন মাছ চাষে সাফল্য, ভাগ্য বদলে তরুণ উদ্যোক্তা মাসুমের মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা, পরিচ্ছন্নতা ও চিকিৎসায় জোর ঘটনাস্থল সৈয়দপুর প্লাজা মার্কেট, ৩০ মিনিটেই ৭০ লাখ টাকার মালামাল চুরি

নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক বন ভোজন

  • প্রকাশিত : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

অরবিন্দ পোদ্দার, নলছিটি প্রতিনিধি::

ঝালকাঠির নলছিটিতে নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক বন ভোজনের আয়োজন করা হয়।

২৪ জুন শনিবার সকালে নলছিটির দপদপিয়া ইউনিয়নের এ্যাডভেঞ্চার এগ্রো রিসোর্টে নলছিটির বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৪০ জন সংবাদ কর্মীরা এই বন ভোজনে অংশ গ্রহণ করেন।

সকাল থেকেই নানা আয়োজনের মধ্যদিয়ে কাটতে থাকে আনন্দঘন সময়। মধ্যাহ্ন ভোজে সংবাদ কর্মীদের সাথে যুক্ত হন নলছিটি থানার অফিসার ইনচার্জ মুঃ আতাউর রহমান, ঝালকাঠি জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহম্মদ তৌহীদ, যুব উন্নয়ন অফিসার মোহম্মদ মাহমুদ আলম জোমদ্দার, দপদপিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহম্মদ সোহরাব হোসেন (বাবুল মৃধা), ইউপি সদস্য নিপা আক্তার প্রমুখ।

পড়ন্ত বিকেলে রিসোর্টে সমাপনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ এনায়েত করিম। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস।

বক্তারা এ্যাডভেঞ্চার এগ্রো রিসোর্টের সত্তাধিকারী মোঃ নিজাম উদ্দিনকে (সিআইপি) রিসোর্ট ব্যবহার করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের শেষে বনভোজনে অংশ গ্রহণকারীদের মধ্যে লাকী কুপন বিজয়ী ১৫ জনকে পুরস্কার প্রদান করেন ইউনিয়ন পরিষদের সদস্য নিপা আক্তার ও মোঃ সোহাগ মীর।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর