1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রদীপ ঘোষের বিরুদ্ধে সংবাদ প্রকাশে গাত্রদাহ শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য! ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা টেকসই উন্নয়নের মধ্যদিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে, কয়রায় বৃক্ষ মেলার উদ্বোধনকালে মনিরুল হাসান বাপ্পী  ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি,বৃক্ষরোপণ শুরু কয়রায় ফসল নষ্ট করে জমি জবর দখল চেষ্টার প্রতিকারে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের দায়ে কারাগারে জেলে পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের নানাভাই বাহিনীর আত্মসমর্পণ তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা

নাইকো দুর্নীতি মামলায় ২৫ জুলাই খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন আগামী ২৫ জুলাই ধার্য করেছেন আদালত।

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে আজ মঙ্গলবার (২০জুন) দ্বিতীয় দিনের মতো দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারি পরিচালক মামলার বাদি মুহাম্মদ মাহবুবুল আলম সাক্ষ্য দেন। এদিন তার সাক্ষ্য শেষ না হওয়ায় আগামী ২৫ জুলাই পরবর্তী দিন ধার্য করা হয়। ২৩ মে বাদির সাক্ষ্য গ্রহণের মধ্যে দিয়ে আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

মামলার অন্য আসামিরা হলেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারি সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ি গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

অপর দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারি পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়।

এরপর ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়।

সর্বশেষ ২০২৩ সালেন ১৯ মার্চ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকা-৯ (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর