1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজ বাড়িতে সংবর্ধনায় কৃতজ্ঞ সাফজয়ী সাবিনা

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা::

সাফ চ্যাম্পিয়নশিপে নতুন ইতিহাস রচনা করেছে বাংলাদেশের মেয়েরা। আর সেই ইতিহাস গড়া দলের অন্যতম কাণ্ডারি ছিলেন সাবিনা খাতুন। সাবিনার দলের এমন সাফল্যে গর্বিত দেশ ভাসছে আনন্দের জোয়ারে।

দেশে এসেও জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রত্যেক নারী ফুটবলার। দেশের মানুষের সাথে তারা ভাগাভাগি করে নিয়েছেন। ছাদখোলা বাসে চড়ে গ্রহণ করেছেন অভিবাদন, দিয়েছেন সেই ভালোবাসার উত্তরও।

এবার পরিবারের সঙ্গে আনন্দ ভাগের পালা। তাই নিজ জেলা সাতক্ষীরায় সাফজয়ী অধিনায়ক সাবিনা। সেখানেও পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে পেলেন তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে সাতক্ষীরা শহরে এক ঘণ্টা দীর্ঘ এক শোভাযাত্রায় অংশ নেন সাবিনা খাতুন। পুরো শহর প্রদক্ষিণ শেষে সাবিনা কে বাড়িতে পৌঁছে দেয়া হয়।

এসময় সাবিনা বলেন, ‘আমার নিজ জেলার মানুষ এমন ভাবে বরণ করে নেবে আমি কল্পনাও করিনি। আমি সত্যি গর্বিত। সাতক্ষীরাবাসীর কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম। এমন সাফল্য দেশকে বিশ্বের কাছে আরও এক ধাপ এগিয়ে নিলো।’

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর