1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এরশাদ সিকদারের সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল গ্রেফতার পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটিকে সংবর্ধনা প্রদান কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী সহ ৪জন গ্রেপ্তার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে জমিয়তের কোতোয়ালি শাখার মতবিনিময়  তালার তেঁতুলিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আবুল হোসেন আলোচনায় কয়রায় সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা শাহিন আলমের হরিঢালী বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, অভিযুক্ত শিক্ষকের লিখিতভাবে দায় স্বীকার পাইকগাছায় জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন পরিকল্পিত সন্ত্রাস, পাইকগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাস, পাইকগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত
paikgacha-bnp-17617
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে অপচেষ্টার প্রতিবাদে খুলনার পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিকেলে পাইকগাছা সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কথিত ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

bnp-17618

উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক সমাবেশটি সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির শেখ ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, বিএনপি নেতা কামাল আহমেদ সেলিম নেওয়াজ, তহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, শেখ আবু তালেব।

এ সময় উপস্থিত ছিলেন শেখ বেনজির আহমেদ লাল, অ্যাডভোকেট একরামুল হক, সরদার ফারুক আহমেদ, সেলিম রেজা লাকি, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, শেখ রুহুল কুদ্দুস, মনিরুল ইসলাম মন্টু, ইমরান সরদার, রুস্তম আলী, আনোয়ারুল ইসলাম, যজ্ঞেশ্বর কার্তিক, মেছের আলী, স্বরজিৎ ঘোষ দেবেন। এস এম মোহর আলী ও ইউনুছ মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

krisokdol-17618

সমাবেশে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশে অরাজকতা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড রুখে দিতে জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর