1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়, সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড পাইকগাছায় ইয়াবাসহ মা ও ছেলে আট লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায়, শোক ডুমুরিয়ায় ঘেরে বাগদা চিংড়ির মড়ক, মৎস্য বিভাগের জরুরী পরামর্শ কয়রায় জোরপুর্বক জমি দখল ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরার বকচরায় মৎস্য ঘেরের মাছ লুট,  বিষ প্রয়োগ ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন  মিরকাদিমে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক

পাইকগাছায় ইয়াবাসহ মা ও ছেলে আট

  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত
paikgacha-yaba-16694
  • নিজস্ব প্রতিবেদক:

খুলনার পাইকগাছা উপজেলার বাঁকা বাজার এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে ১২৪ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারী ও তার ছেলেকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাড়ুলী পুলিশ ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে বাঁকা বাজারের একটি দোকানে অভিযান চালায়। তল্লাশির সময় সেখানে ইয়াবা মজুত থাকার প্রমাণ পেয়ে সেখান থেকে ১২৪ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ সময় সালেহা আক্তার (৩৮) ও তার ছেলে জুয়েল (২৫) কে আটক করা হয়। তাদের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া গ্রামে।

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের একটি অংশ মাদকের প্রভাবে ঝুঁকির মুখে পড়ছে। এর ফলে সামাজিক অস্থিরতা, অপরাধপ্রবণতা এবং বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে তারা মনে করছেন তারা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর