1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা

পাইকগাছায় চিংড়ি ঘেরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫৮ বার পঠিত
bazropat-16512
  • নিজস্ব প্রতিবেদক ::

খুলনার পাইকগাছায় চিংড়ি ঘেরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমান মোড়ল (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মে) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৈয়াসিটিবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমান মোড়ল ঐ ইউনিয়নের গজালিয়া গ্রামের জিবা মোড়লের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ইমান মোড়ল শনিবার সকালে আলহাজ্ব ইকবাল কাগুজীর কৈয়াসিটিবুনিয়া এলাকার চিংড়ি ঘেরে মজুরি ভিত্তিতে মাছ ধরতে যান।

মাছ ধরার একপর্যায়ে ঘেরের বাঁধে পা পিছলে তিনি ঘেরে ব্যবহৃত বৈদ্যুতিক বাল্বের তারের ওপর গিয়ে পড়েন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন।

পরে ঘেরে থাকা অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর