1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় অবৈধ দখলে থাকা ভিপি ও সরকারি সম্পত্তি উদ্ধারে তৎপর উপজেলা ভূমি প্রশাসন, রাজস্ব আদায় প্রায় দেড় কোটি টাকা “বাতিলের চ্যালেঞ্জ মোকাবেলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে”—মাওলানা আব্দুর রব ইউসুফী কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা শার্শায় ‘হোয়াটসঅ্যাপ হ্যাকিং’ আতঙ্ক: টার্গেট রাজনীতিবিদ-সাংবাদিক-শিক্ষক-ব্যবসায়ীরা সৈয়দপুরে যাত্রীবাহী বাস থেকে ১০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারী গ্রেফতার সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক,চিংড়ি রেণুসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল আটক ডুমুরিয়ার টিপনা পাল পাড়ায় ব্যতিক্রমী দুর্গোৎসবের প্রস্তুতি কয়রায় ১নং আমাদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শ্রীনগরে ৮ পিস ইয়াবাসহ স্বপন আটক, উদ্ধার চোরাই কলার ছড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ায় ১৩ কিলোমিটার যানজট

“বাতিলের চ্যালেঞ্জ মোকাবেলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে”—মাওলানা আব্দুর রব ইউসুফী

  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত
sylet-17398

যুব জমিয়তের শপথ অনুষ্ঠান ও অভিষেক সম্পন্ন::

  • বিজ্ঞপ্তি ::

যুব জমিয়তের নেতাকর্মীদের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করতে হবে। প্রতিকূল পরিস্থিতিতেও দৃঢ়তা, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যের ওপর অটল থাকার মানসিকতা তৈরি করতে হবে। আর এভাবেই যুব জমিয়ত আগামী দিনের যোগ্য নেতৃত্ব তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। যুব জমিয়তের প্রতিটি নেতাকর্মীকে নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করতে হবে। যেকোনো যোগ্য, অভিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তির সান্নিধ্যে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। জ্ঞান, দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, সাংগঠনিক প্রজ্ঞা ও নৈতিক চরিত্র, সবদিক থেকে নিজেদের প্রস্তুত করতে হবে। আগামী দিনের নেতৃত্বে নিজেকে একজন ‘অলরাউন্ডার’ হিসেবে গড়ে তুলতে হবে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীর তোপখানা রোডস্থ বিএমএ ভবনের ডা. শামসুল হক মিলন হলে অনুষ্ঠিত যুব জমিয়ত বাংলাদেশ আয়োজিত নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ অনুষ্ঠান ও অভিষেকে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ শায়খুল হাদীস মাওলানা আব্দুর রব ইউসুফী এসব কথা বলেন।

যুব জমিয়ত বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি হাফিজ মাওলানা মুফতী ইসহাক কামাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত অভিষেকে মাওলানা ইউসুফী আরও বলেন, উহুদ যুদ্ধে হজরত জাবির (রা.)-এর আত্মত্যাগ ও দায়িত্ববোধ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সংগঠনের প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে এবং দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদনের মানসিকতা তৈরি করতে হবে। নেতৃত্ব শুধু পদ-পদবির বিষয় নয়; নেতৃত্ব হচ্ছে দায়িত্ব গ্রহণ, ত্যাগ স্বীকার এবং কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। যুব জমিয়ত, ছাত্র জমিয়ত ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রত্যেক নেতাকর্মীকে সমাজের সামনে একেকজন ‘মডেল পার্সন’ বা আদর্শ যুবক হিসেবে উপস্থাপিত হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী, হাফিজ মাওলানা তাফহীমুল হক, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মাওলা।

বিশেষ অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন- সাময়িক ইস্যুভিত্তিক কোনো হুজুগে মাতলামি বা স্রোতে গা ভাসায়া দেওয়া কোনো সংগঠন জমিয়ত বা যুব জমিয়ত নয়! যুব জমিয়তকে জমিয়তের ভ্যানগার্ড বা অগ্রগামী নেতৃত্বের চৌকস ও শক্তিশালী বাহিনী হিসেবে কাজ করতে হবে। পদ-পদবীর অনুগামী না হয়ে খালেদ বিন ওয়ালিদ ও মুহাম্মদ কাসিমের মত নিঃস্বার্থভাবে তৎপরতা চালাতে হবে। স্তর অনুযায়ী যথাযথ দাওয়াত ও দায়িত্ব সঠিকভাবে আদায় করে যেতে হবে।

অভিষেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুব জমিয়ত বাংলাদেশের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মাওলানা সুলাইমান মাদানী, সহসভাপতি মাওলানা কুতুবউদ্দিন, মাওলানা মুসলেহ উদ্দিন, মাওলানা সালমান আহমদ, মাওলানা আবু জাফর, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা আসাদ উদ্দিন, মাওলানা জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কালিম মাহফুজ, মাওলানা মুকতাদির আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জামিল, মাওলানা ত্বহা হুসাইন, মাওলানা মাইনুদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম দিলদার, মাওলানা সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা শাহিদ হাতিমী, সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা শাহ আখতারুজ্জামান, সহকারী অর্থ সম্পাদক মনসুর আহমদ, সাহিত্য সম্পাদক মাওলানা আতাউল্লাহ কাসেমী, সহকারী সাহিত্য সম্পাদক মাওলানা ইমতিয়াজ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান মাসরুর, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নোমান জালালাবাদী, সমাজসেবা সম্পাদক মাওলানা আবুল হাসানাত, দপ্তর সম্পাদক মাওলানা রিয়াজুল ইসলাম, সহকারী দপ্তর সম্পাদক মাওলানা তৌফিকুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাওলানা মারজানুল বারী সিরাজী, সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক ব্যরিষ্টার সালমান খান, সহকারী পাঠাগার সম্পাদক মাওলানা তৌহিদুল ইসলাম, শ্রম সম্পাদক মাওলানা হেলাল আহমদ নোমানী, দাওয়া সম্পাদক মাওলানা ইবরাহীম খলিল, সহকারী দাওয়া সম্পাদক মাওলানা সাইফুর রহমান, শিল্প ও বানিজ্য সম্পাদক মাওলানা কাজি ফাইয়াজ, প্রকাশনা সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, সহকারী প্রকাশনা সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সদস্য মাওলানা সাদ উদ্দিন আসাদী, মাওলানা নোমান সিদ্দিক, মাওলানা হিলাল আহমদ, মাওলানা ফয়সাল মাসউদ, মাওলানা সাজিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর