1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা

পাইকগাছার সোলাদানায় মহান মে দিবস পালিত

  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত
soladana-16447
  • নিজস্ব প্রতিবেদক ::

পাইকগাছার সোলাদানায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোলাদানা ইউনিয়ন ইজিবাইক ও মাহেন্দ্র মালিক সমিতি র‍্যালি, আলোচনা সভা ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে।

পহেলা মে শুক্রবার বিকাল ৩টার সময় এক বর্ণাঢ্য র‍্যালি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সরদার আবু হোসেন কলেজ মাঠে ইজিবাইক ও মাহেন্দ্র মালিক সমিতি ফুটবল একাদশের মধ্যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য র‍্যালিতে নেতৃত্ব দেন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক।

সমিতির সভাপতি ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান, কিশোর কুমার মন্ডল, ইউপি সদস্য শেখর চন্দ্র ঢালী, নাসিমা বেগম, শফিকুল ইসলাম গাজী ও নাসিমা খাতুন। অনুষ্ঠানে ইজিবাইক ও মাহেন্দ্র মালিক সমিতির নেতৃবৃন্দ সহ এলাকার শতশত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসএম এনামুল হক বলেন শ্রমজীবী মানুষরাই হচ্ছে দেশের মূল চালিকা শক্তি। দেশ বিদেশে কর্মরত লাখ লাখ শ্রমজীবী মানুষ জাতীয় এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মহান মে দিবসে শ্রমজীবী মানুষদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এসএম এনামুল হক সমাজে শ্রমজীবী মানুষদের যথাযথ সম্মান এবং মর্যাদা নিশ্চিত করা সহ সব ধরনের বৈষম্য দুর করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর