1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে ফাইনাল পর্যন্ত মিলে গেল ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়ন দলের নামও জানিয়েছেন ‘জ্যোতিষী’ পাইকগাছায় প্রাকৃতিক উৎসের ৪ লাখ চিংড়ি পিএল জব্দ, নদীতে অবমুক্ত আলোকিত মানুষ হতে হলে পড়াশোনা মনোযোগ দিতে হবে – সৈয়দপুরে বিলকিস ইসলাম এমপি জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি মেসিরা মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত তালায় খাল উন্মুক্ত ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচের সতর্কবার্তা ইয়ামালদের ফাইনালে আর্জেন্টিনার একাদশে আসছে পরিবর্তন, স্কালোনির ভাবনায় যারা আর্জেন্টিনা বনাম স্পেন: লড়াইটা লড়াকু মানসিকতা ও নিখুঁত ফুটবলের

পাইকগাছায় আন্তঃশ্রেণি ক্রিকেট প্রতিযোগিতার প্রথম খেলায় সমাজকর্ম বিভাগের জয়

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১০৭ বার পঠিত

শেখ নাদীর শাহ্:

পাইকগাছা সরকারি কলেজ আয়োজিত আন্তঃশ্রেণি ক্রিকেট প্রতিযোগিতার প্রথম খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে ১৮ রানে পরাজিত করে সমাজকর্ম বিভাগ জয়লাভ করেছে। মঙ্গলবার (২৪ মে) সকালে কলেজ মাঠে প্রথমে ব্যাট করতে নেমে সমাজকর্ম বিভাগ নির্ধারিত ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে।

জবাবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ১৪ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ১৮ রানে সমাজকর্ম বিভাগ জয়লাভ করে। সর্বোচ্চ ২৬ রান ও ৩ উইকেট নিয়ে সমাজকর্ম বিভাগের তানভীর ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

এরআগে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক শেখ রফিকুল ইসলাম, এফএম ইলিয়াস হোসেন, আমানুল্লাহ গাজী, জা ম আব্দুল হাকিম, শ্যামল কুমার, স্বপন কান্তি ঘোষ, শহিদুল ইসলাম, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, আব্দুর রাজ্জাক বুলি, মাহবুবা নাজনীন ইরানী, মোমিন উদ্দীন, লুৎফা ইসলাম, সুলতানা জাহান, লিলিমা খাতুন, তারেক আহম্মেদ, আছাবুর রহমান, তরুণ কান্তি মন্ডল, রহমত আলী, পলাশ কান্তি মন্ডল, রঞ্জিতা রানী, উন্মে হায়াত মেহেরা বানু, উজ্জ্বল বিশ^াস, মল্লিকা অধিকারী, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর