1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তন হচ্ছে পাইকগাছায় এডিবির অর্থায়নে বাইসাইকেল,সেলাইমেশিন ও ভ্যান বিতরন মটবাটি স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীরা রানী সরকারের কিদায় সংবর্ধনা ফ্যাসিবাদ বিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: সিলেটে রেদোয়ান মাজহারি বেনাপোল-ঢাকা ও বেনাপোল-খুলনা রুটে চলন্ত ট্রেনের মধ্যে হিজড়াদের চাঁদাবাজি ও হেনস্তার অভিযোগ! মাদক সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, জেলা পুলিশ সুপার  নানা আয়োজনে সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হরিঢালী ইউ: বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, রাত পোহালেই অভিযুক্ত শিক্ষক শুধাংশুর বিরুদ্ধে তদন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির আয়োজনে সমাবেশ ও র‍্যালী

পাইকগাছায় হাতুড়িপেটায় রেনু হত্যার প্রধান আসামী শুকুর আলী ঢাকায় আটক

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:


খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালীতে হাতুড়ি পেটার একমাস পর গৃহবধু রেনু বেগম (৫৫) হত্যার ঘটনায় প্রধান আসামী শুকুর আলীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার সাভার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জিয়া নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে এসআই আনজির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে আসামী শুকুর আলীকে আটক করা হয়। বর্তমানে শুকুর আলী পুলিশ হেফাজতে রয়েছে।

ঘটনার পর থেকে প্রধান আসামী শুকুর আলী আত্নগোপন করে ঢাকার সাভার এলাকায় একটি কয়লা কারখানায় কর্মরত ছিলেন।

এর আগে গত ১০ আগষ্ট বিকেলে তুচ্ছ ঘটনায় উপজেলার চক্কাওয়ালী গ্রামের আইয়ুব আলী সরদারের বাড়ীতে গিয়ে তার স্ত্রী রেনু বেগমের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় শুকুর আলী গাইন তার হাতে থাকা হাতুড়ি দিয়ে রেনু বেগমের মাথায় সজোরে আঘাত করলে মাথা ফেটে গুরুতর আহত হন।

গুরুতর অবস্থায় প্রথমে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে খুলনার একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করান। সেখানে একমাস চিকিৎসাধীন অবস্থায় গত ১০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ১১ আগস্ট শুকুর আলী কে ১নং আসামী করে মহিলাসহ ৫জনের নাম উল্লেখ করে পাইকগাছা থানায় মামলা হয়। এরপর ঐদিনই মামলার ২নং আসামী শুকুর আলী গাইনের ছেলে হযরত আলী গাইন (২৫) কে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। এরপর সর্বশেষ শুক্রবার মামলার প্রধান আসামী শুকুর আলীকে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর