1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে ফাইনাল পর্যন্ত মিলে গেল ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়ন দলের নামও জানিয়েছেন ‘জ্যোতিষী’ পাইকগাছায় প্রাকৃতিক উৎসের ৪ লাখ চিংড়ি পিএল জব্দ, নদীতে অবমুক্ত আলোকিত মানুষ হতে হলে পড়াশোনা মনোযোগ দিতে হবে – সৈয়দপুরে বিলকিস ইসলাম এমপি জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি মেসিরা মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত তালায় খাল উন্মুক্ত ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচের সতর্কবার্তা ইয়ামালদের ফাইনালে আর্জেন্টিনার একাদশে আসছে পরিবর্তন, স্কালোনির ভাবনায় যারা আর্জেন্টিনা বনাম স্পেন: লড়াইটা লড়াকু মানসিকতা ও নিখুঁত ফুটবলের

পাইকগাছা পৌরশহর রক্ষায় ৯ শ’মিটার বাঁধ নির্মাণ শুরু

  • প্রকাশিত : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :


খুলনার পাইকগাছা পৌরশহর রক্ষায় প্রায় ৯ শ’ মিটার বাঁধের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। জোয়ারের অতিরিক্ত চাপ ও বর্ষা মৌসুমের পানি নিষ্কাশিত হতে না পেরে নব্যতা হ্রাসে শিবসার উগ্রে দেওয়া পানিতে দীর্ঘ দিন ধরে পৌর অভ্যন্তরে পানি ঢুকে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় প্রতিবন্ধকতা ও সাধারণ মানষর জীবন যাত্রা চরমভাবে ব্যাহত হয়ে আসছে।

শহর রক্ষা বাঁধ না থাকায় এক প্রকার অরক্ষিত পৌরবাসীর দীঘদিনের দাবির প্রেক্ষিতে স্থানীয় এমপি আক্তারুজ্জামান বাবু শহর রক্ষা বাঁধের উদ্ভোধন করেন। এরপর মাস খানেক পর সোমবার (২৩ মে) উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করলেন।

খুলনা জেলার প্রথম পৌরসভা হিসেবে ১৯৯৭ সালের ফেব্রুয়ারী পাইকগাছা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভার কোল ঘেঁষে বয়ে চলেছে শিবসা নদী। প্রথম থেকেই নদীর তীর দিয়ে কোন বাঁধ নেই। এরই মধ্যে গত মাত্র কয়েক বছরে অস্বাভাবিক নব্যতা হ্রাসে প্রায় সম্পুর্ন নদী ভরাট হয়ে গেছে। ফলে অমাবশ্যা-পূর্ণিমা গোনে জোয়ারের পানি বৃদ্ধি পেলেই পৌরসভার অধিকাংশ রাস্তা তলিয়ে যায় লোনা পানিতে। এসময় চরম ভোগান্তিতে পড়তে হয় পৌরবাসীকে।

এমন পরিস্থিতিতে পৌরবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় (পাইকগাছ-কয়রা) সংসদ আলহাজ্জ্ব আক্তারুজ্জামান বাবু গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে শহর রক্ষা বাঁধের উদ্ধোধন করেন।

এরপর সর্বশেষ সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জুর তত্বাবধায়নে আনুষ্ঠানিকভাবে বাঁধ নির্মানের কাজ শুরু হয়।

এব্যাপারে পৌরবাসী, ব্যবসায়ীসহ সাধারণরা জানান, শহর রক্ষা বাঁধ নির্মানের ফলে চরম ভোগান্তিতে থাকা পৌরবাসী নিজেদের সুরক্ষার পাশাপাশি অন্তত লোনা পানির ধকল থেকে রক্ষা পাবেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর