1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ

পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুণ সাহা আর নেই

  • প্রকাশিত : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৮২ বার পঠিত

চলে গেলেন দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুণ সাহা (৬৬)। আজ রবিবার (১ জানুয়ারী) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত অরুণ সাহার সহকর্মীরা জানান, তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে সন্ধ্যা সোয়া ৭ টার দিকে খুলনা  সিটি মেডিকেলে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

কয়েকদিন আগে তার বাবা বার্ধক্যজনিত কারণে মারা যান।

দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুণ সাহার মৃত্যুতে খুলনা গেজেট পরিবার গভীরভাবে শোকাহত। সম্পাদক মোঃ মাহমুদ আহসান এক শোক বার্তায় প্রয়াত সাংবাদিকের পরকালীন শান্তি কামনা করেছেন।

অনুরূপ বিবৃতি দিয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনার সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক এম এ মান্নান বাবলু।

সাংবাদিক অরুণ কুমার সাহার মৃত্যুতে গভীর শোক ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।

সাংবাদিক অরুণ কুমার সাহার মৃত্যুতে গভীর শোক ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, অনলাইন দৈনিক ইন্ডিপেন্ডেন্টবিডি.নিউজ ও দীপ্ত নিউজের প্রকাশক, সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির বিভাগীয় সহ-সভাপতি  শেখ দীন মাহমুদ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর