1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্যারোলে মুক্তিতে বোনের জানাজায় সাবেক এমপি রশিদুজ্জামান মোড়ল কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন মুন্সীগঞ্জে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু মিশিগানে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনে সংবাদ সম্মেলন মিথ্যা নারী কেলেংকারীর নিউজের প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত

প্যারোলে মুক্তিতে বোনের জানাজায় সাবেক এমপি রশিদুজ্জামান মোড়ল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পঠিত
rosidujjaman-16436
  • নিজস্ব প্রতিবেদক::

খুলনার পাইকগাছা উপজেলার ২ নং কপিলমুনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নান মোড়লের সহধর্মিনী ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামান মোড়লের আপন বড় বোন রওশনারা মোড়ল (৭০) বার্ধক্যজনিত কারণে গত ২৭ এপ্রিল সোমবার) সকাল আনু: ৮ টার দিকে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এদিকে, আপন বড় বোনের মৃত্যুতে তার নামাযের জানাজায় অংশ নিতে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রশীদুজ্জামানের পক্ষে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। রশীদুজ্জামানের মেয়ে মৃত্তিকা জামান পিতার পক্ষে এ আবেদন করেন।

কারা কতৃপক্ষ তার আবেদনে সাড়া দিয়ে প্যারোলে মুক্তির ব্যবস্থা করলে এদিন সোমবার (২৭ এপ্রিল) রাতে প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় অংশ নেন তিনি।

পুলিশ সূত্র জানায়, সাবেক এমপি রশিদুজ্জামান মোড়ল বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। বোনের মৃত্যুতে মানবিক দিক বিবেচনায় আবেদনটি মঞ্জুর করা হলে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। যথাযথ পুলিশি প্রহরায় সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে রশিদুজ্জামান মোড়ল বোনের বাড়িতে পৌঁছান। পরে রেজাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরহুমার দ্বিতীয় জানাজায় অংশ নেন তিনি। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক বলেন, রশিদুজ্জামানের বোনের মৃত্যুতে প্যারোলে মুক্তি পান তিনি। জানাজার সকল আনুষ্ঠানিকতা শেষে তাকে রাতেই ফের পুলিশি প্রহরায় যশোর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর