1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রদীপ ঘোষের বিরুদ্ধে সংবাদ প্রকাশে গাত্রদাহ শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য! ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা টেকসই উন্নয়নের মধ্যদিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে, কয়রায় বৃক্ষ মেলার উদ্বোধনকালে মনিরুল হাসান বাপ্পী  ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি,বৃক্ষরোপণ শুরু কয়রায় ফসল নষ্ট করে জমি জবর দখল চেষ্টার প্রতিকারে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের দায়ে কারাগারে জেলে পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের নানাভাই বাহিনীর আত্মসমর্পণ তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা

প্রধানমন্ত্রী উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করেছেন: পলক

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৬ জুন) নাটোরের সিংড়া উপজেলা মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অনুদান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে হাঁস ও মুরগীর ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৪ বছরে দেশের বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ভূমিহীন কোন পরিবার আর ভূমি ও গৃহহীন থাকছেনা। সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় প্রায় প্রত্যেক পরিবারের মানুষকে সুরক্ষা প্রদান করা হচ্ছে। বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধা গ্রহণ করে গ্রামের অর্থনীতি সচল হয়েছে। প্রণোদনা এবং ভর্তুকি প্রদান করায় কৃষিতে ঘটে গেছে সবুজ বিপ্লব। শিক্ষা ও স্বাস্থ্য সেবা কার্যক্রম মানুষের জীবনকে সুন্দর ও সুরক্ষিত করছে।

পলক বলেন, সিংড়াতে হাইটেক পার্কসহ চারটি প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলছে। এসব স্থাপনার মাধ্যমে গড়ে উঠবে চলনবিল স্মার্ট সিটি। তৈরী হবে কর্মসংস্থানের সুযোগ। সিংড়ার তরুণরা এখন ঘরে বসেই বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবেন। অনাগত ভবিষ্যৎ এখন সমৃদ্ধির জানান দিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. মাহমুদা খাতুন ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর