1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়, সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড পাইকগাছায় ইয়াবাসহ মা ও ছেলে আট লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায়, শোক ডুমুরিয়ায় ঘেরে বাগদা চিংড়ির মড়ক, মৎস্য বিভাগের জরুরী পরামর্শ কয়রায় জোরপুর্বক জমি দখল ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরার বকচরায় মৎস্য ঘেরের মাছ লুট,  বিষ প্রয়োগ ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন  মিরকাদিমে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১০৫ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে তার তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার দোহা থেকে ঢাকা পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট বৃহস্পতিবার ভোর ৫টা ৫৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর উপ প্রেস-সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে কাতারের স্থানীয় সময় রাত ১০টা ২৫ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে (কিউইএফ) যোগ দিতে গত ২২ মে দোহায় পৌঁছান।

শেখ হাসিনা কাতার ইকোনমিক ফোরামে যোগদান ছাড়াও সফরকালে আমিরি দিওয়ানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে সাক্ষাত, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সঙ্গে বৈঠক করেন।

এছাড়াও, কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিহ ও সৌদি অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আলিব্রাহিম একসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

শেখ হাসিনা কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন। দোহায় কাতার ফাউন্ডেশনের অধীনে পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত স্কুল আওসাজ একাডেমি পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর