1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গবন্ধুর সমাধিতে এটিই তার প্রথম শ্রদ্ধা নিবেদন।

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন। পরে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। এরপর সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।

এরপর টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজের বিরতিতে যান রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। বিকেলে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

এর আগে, সকাল ১০টায় বঙ্গভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়া উদ্দেশ্যে রওনা হন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছান। এ সময় রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর