1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন পাইকগাছায় তালাবদ্ধ ঘর থেকে আরএফএল কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার শালিসকারীকে হাতুড়িপেটায় হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়তার চেক বিতরণ কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরন সভা  সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের  বিবস্ত্র মরদেহ উদ্ধার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে

বন্ধুদের সাথে মেঘনা নদীতে গোসলে যাওয়ার পথে মুন্সীগঞ্জে বাস চাপায় যুবক নিহত

  • প্রকাশিত : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৫১ বার পঠিত
12324
লিটন মাহমুদ,দীপ্ত নিউজ, মুন্সীগঞ্জ:


মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় মোহাম্মদ ইয়াসিন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (০৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বারপাড়া বটতলা এলাকার বাসিন্দা হারুন অর রশিদ এর ছেলে। তিনি বন্ধু ফয়সাল হোসেন (৩৩) সহ আরও কয়েকজন বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ইয়াসিন ও ফয়সাল মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দু’জনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াসিনকে মৃ.ত ঘোষণা করেন। আহত ফয়সাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হামদর্দ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দুপুর পৌনে ১টার দিকে দুর্ঘটনায় আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে মোহাম্মদ ইয়াসিন ঘটনাস্থলেই প্রাণ হারান বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ মো.শওকত হোসেন বলেন, “ঘটনার পর বাসটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালেই রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর