দীর্ঘ প্রতিক্ষার পর শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল পশুহাটটি প্রকাশ্যে নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে পশুহাটটি বুঝিয়ে দিলেন উপজেলা প্রশাসন।
বাংলা ১৪৩১ ও ১৪৩২ সালে নিধারিত সময়ের মধ্যে ইজারা না হওয়ায় স্থানীয় উপজেলা প্রশাষন পশুহাটটি ইজারা দিতে না পারায় সরকারের নির্ধারিত রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। ১৪৩১ সালে এবং ১৪৩২ সালে উপজেলা প্রশাষন প্রতিহাট খাস আদায়ের মাধ্যমে রাজস্ব আহরন করে। তাছাড়া ভারতিয় গরু না আসার ফলে ইজারা গ্রহিতারা ইজারা না নেওয়ায় সমস্যায় পড়তে হয় উপজেলা প্রশাসনকে।
একাধিকবার স্থানীয় ও জাতীয় পত্রিকায় শার্শা উপজেলার সাতমাইল পশুহাট ইজারা প্রদানের জন্য শার্শা উপজেলা নির্বাহী অফিসিার ডাঃ নাজিব হাসান বিজ্ঞপ্তি প্রকাশ করেন। কিন্তু কেহই ইজারা গ্রহনের জন্য এগিয়ে আসেননি। এক পর্যায়ে ১৪৩২ সালের আর মাত্র ৭৩টি হাটের ইজারা প্রদানের জন্য পুনঃ প্রকাশ্যে নিলামে অংশ গ্রহনের বিজ্ঞপ্তি প্রকাশ করায় গত ২৩ শে জুলাই শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে প্রকাশ্যে নিলামে অংশ গ্রহন করার আহব্বান করেন।
প্রকাশ্যে নিলাম কমিটির মাধ্যমে ডাক অনুষ্ঠিত হয়। প্রথম ও সর্বোচ্চ ডাক দাতা আশরাফুল আলম বাবু ও ২য় ডাক দাতা কুদ্দুস আলী এবং তৃতীয় ডাক দাতা হলেন জামাল উদ্দীন। ডাক দাতা প্রতিটি হাটের খাস আদায় বাবদ ৩ লক্ষ ৩১ হাজার টাকা সরকারী রাজস্ব খাতে জমা দেওয়ায় অংঙ্গিকার করায় উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজি নাজিব হাসান সর্বচ্চো দর দাতা কে আগামী ৭৩টি হাটের খাস আদায়ের চুক্তিপত্র সম্পাদন ও স্বাক্ষর করেন।
উল্লেখ যে ইতোমধ্যে সর্বমোট ভ্যাট আইটি সহ ৩ লক্ষ ৩১ হাজার টাকা হিসেবে ৩৯ লক্ষ ৭২ হাজার টাকা সরকারী রাজস্ধসঢ়; খাতে অগ্রিম জমা দিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজি নাজিব হাসান জানান, একাধিকার ইজারা বিজ্ঞপ্তি স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রকাশিত হলেও সাতমাইল পশুহাট সহ কয়েকটি সাধারণ হাট এখনও ইজারা হয়নি। সাতমাইল পশু হাট থেকে সবচেয়ে বেশি টাকা রাজস্ব আয় হয়। আপাতত এ বছরের মত পশুহাটটি প্রকাশ্যে নিলাম ডাকের মাধ্যমে সর্বচ্চ নিলাম ডাককারিকে হাটটি বুঝে দেওয়া হয়েছে। অন্যান্য সাধারণ হাট গুলিও প্রকাশ্যে ডাকের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করা হবে।
এ সময় নিলাম কমিটির সদস্য শাহারিয়ার রঞ্জু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, গোলাম ফারুক যুব উন্নয়ন কর্মকর্তা এবং এএসএম শাকির উদ্দীন বিআরডিবি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।