1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত

বিএনপির উদ্দেশ্য হচ্ছে রাজপথ দখল করে দেশে বিশৃঙ্খলা তৈরি করা: তথ্যমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

আওয়ামী লীগ রাজপথের দল। আমাদের কর্মসূচি সবসময় ছিলো এবং থাকবে। আমরা কাউকে রাজপথ ইজারা দিইনি। বিএনপির উদ্দেশ্য হচ্ছে রাজপথ দখল করে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে মানুষ পুড়িয়ে, অগ্নিসন্ত্রাস করে দেশে বিশৃঙ্খলা তৈরি করা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে না। তারা রাজনীতিটা করে দুইজনের জন্য, একজন বেগম খালেদা জিয়া, আরেকজন তারেক রহমান। এই দুজনের জন্যই তাদের রাজনীতি, যার মূল উদ্দেশ্যই হচ্ছে ক্ষমতা দখল করা, সেটি যেভাবেই হোক।

তিনি বলেন, বিএনপি ক’দিন আগে ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা করে আমাদের দলের শান্তি সমাবেশের ওপর হামলা করে গাড়ি পুড়িয়েছে। তাদের সন্ত্রাসীদের সেখানে দেখা গেছে। পিস্তলসহ তাদের মিছিলে দেখা গেছে -এগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। আমরা রাজপথ থেকে উঠে আসা দল। রাজপথে আছি এবং থাকব। রাজপথে কাউকে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।

রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, রমজানে দ্রব্যমূল্য বাড়বে- আগেই বিএনপির এই কথা বলার উদ্দেশ্যটা কী? এখনো তো রমজান আসেনি, আরো এক মাস বাকি। এত আগে বলার উদ্দেশ্য হলো দ্রব্যমূল্য বাড়াতে উৎসাহ দেওয়া এবং অসৎ ব্যবসায়ী ও মজুদদারদের উৎসাহ দেওয়া যে, তোমরা বাড়াও, বিএনপি তোমাদের সঙ্গে আছে এবং থাকবে। এই উদ্দেশ্যেই তারা কথাগুলো বলছে।

এর আগে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি ম্যাসদুপুই সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, আপনারা জানেন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ফ্রান্সের কোম্পানি সরবরাহ করেছে এবং সেটি কেমন কাজ করছে জানতে চাওয়ায় আমি রাষ্ট্রদূতকে বলেছি যে, দেশের সমস্ত টেলিভিশন চ্যানেল এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারিত হয়। শুরুতে যে ছোটখাটো কিছু সমস্যা ছিলো, সেগুলো এখন নেই। বঙ্গবন্ধু স্যাটেলাইট খুব ভালো ‘পারফর্ম’ করছে। আমাদের সরকার দ্বিতীয় একটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা নিয়েছে। সেটি নিয়েও আলোচনা হয়েছে। ফ্রান্সের পক্ষ থেকেও সেটির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, ফরাসি জাতি আর্ট-কালচারে উন্নত। আমরা বাঙালিরাও শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ জাতি। এ ক্ষেত্রে কীভাবে সহযোগিতা বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। ঢাকায় ম্যাস র‌্যাপিড ট্রানজিট স্থাপনে ফরাসি সরকার সহায়তা করছে। চট্টগ্রামেও ম্যাস র‌্যাপিড ট্রানজিট নিয়ে সমীক্ষা হচ্ছে, সেক্ষেত্রেও ফ্রান্স যুক্ত হতে পারে কি না, সে বিষয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রী ফরাসি সহায়তার কথা উল্লেখ করে বলেন, ফ্রান্স ডেভেলপমেন্ট কো-অপারেশন বাংলাদেশে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে, গত এক দশকে ১ দশমিক ২ বিলিয়ন ডলার তারা সহায়তা করেছে। সেই সহায়তার ৭০ শতাংশ ক্লাইমেট রিলেটেড হতে হয়। সেটি নিয়েও আলোচনা হয়েছে। আমরা যেহেতু জলবায়ু পরিবর্তনের অসহায় শিকার, সে জন্য সেখান থেকে কেমন সহায়তা হতে পারে এবং ফ্রান্সে আমাদের রপ্তানি কিভাবে বাড়ানো যায় এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর