1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

বিডিআর বিদ্রোহ মামলা: কারাগারে বন্দি সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১২০ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

বিডিআর বিদ্রোহ আইনের মামলায় সাজাপ্রাপ্ত কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত কয়েদি কু‌ষ্টিয়ার খোকসা থানার গোপগ্রাম জোতপাড়া এলাকার হ‌রেন্দ্র নাথ সর্মার ছেলে সম্ভু কুমার সর্মা (৬২)।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, রাত ৩টার দিকে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত কয়েদি সম্ভু কুমার সর্মা। পরে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সম্ভু কুমার সর্মাকে মৃত ঘোষণা করে। এ কারাগারে তার কয়েদি নম্বর ৪২৮৭/এ। ১৬ বছরের সাজা হয়েছিল তার।

আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান, জেল সুপার।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর