1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর বেনাপোল সীমান্তে আটকে পড়া মানুষদের মানবেতর জীবনযাপন কয়রায় হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্যামনগরে জলাশয়ে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু বাগেরহাটে মাজারের দীঘি থেকে কুমিরে টেনে নিয়ে যাওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার মাছিয়াড়ার গৃহবধূ শিউলী ২ মাস ধরে নিখোঁজ, ফিরে পেতে খুঁজে ফিরছে স্বামী-সন্তানরা শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুরে বিএনপির আলোচনা সভায় ভাইস চেয়ারম্যান অধ্যা: নার্গিস বেগম সৈয়দপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ পরিচালক রাকিবকে ছাত্রদলের সংবর্ধনা

কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত
koyra-16666
  • কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর করা হয়েছে।

শুধু তাই নয় সাংবাদিকের বাড়ির বিভিন্ন প্রজাতির গাছ পালা কেটে দিয়েছে প্রতিপক্ষরা। নিরুপায় হয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তার ভাই আবুল কাশেম বাদী হয়ে কয়রা থানায় লিখিত অভিযোগ করেছে।

অভিযোগে জানা গেছে, শিমলারআইট গ্রামের একটি জায়গার মালিকানা ও দখল নিয়ে দির্ঘদিন বিরোধ চলে আসছিল। ঐ জমিতে গত ৩১ মে উভয় পক্ষ অবস্থান নিলে এক পর্যায় উত্যাক্ত সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষ সিরাজুল সরদার গংরা সাংবাদিক আঃ হালিমের বাড়িতে দফায় দফায় হামলা চালিয়ে তার ঘর ভাংচুর করে। এ ছাড়া বাড়িতে থাকা বিভিন্ন প্রজাতির গাছের চারা কেটে সাবাড় করে দেয়।

সাংবাদিক আঃ হালিম দৈনিক জনতার চিফ ফটো সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য। এ ছাড়া তিনি খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার দপ্তর সম্পাদক। ঘটনায় তার ভাই সহ কয়েকজন আহত হয়। তাদেরকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরের দিন তাদের বাড়ির মাটি কেটে নিয়ে গেছে ঐ প্রতিপক্ষরা।

এ ব্যাপারে সাংবাদিক আঃ হালিমের ভাই আবুল কাশেম বাদী হয়ে কয়রা থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ দায়ের করেছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম বলেন, ঘটনাটি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে অভিযোগ পেয়েছি ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর