1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

বিদ্যুতের পাইকারি দাম বাড়ার ঘোষণা বৃহস্পতিবার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুতের পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধি পাচ্ছে। আগামী বৃহস্পতিবার নতুন দর ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশনের এক বৈঠকে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে চলতি বছরের শুরুতেই পাইকারি দাম ৬৬ শতাংশ বৃদ্ধির আবেদন করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড । গত ১৮ মে এই প্রস্তাবনার ওপর গণশুনানির আয়োজন করে বিইআরসি। শুনানিতে বিইআরসি গঠিত কারিগরি কমিটি ৫৮ শতাংশ দাম বাড়ানোর পরামর্শ দিয়েছিল।

সূত্র বলছে, পাইকারি দাম ১৫-১৮ শতাংশ বাড়তে পারে। সর্বশেষ ২০২০ সালে বিদ্যুতের দাম বেড়েছিল।

অন্যদিকে, ব্যবসায়ী ও ভোক্তা প্রতিনিধিরা বিদ্যুতের দাম বৃদ্ধির বিরোধীতা করেছেন। তারা বলছেন, বিদ্যুতের দাম বাড়ানো হলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় পণ্যের মূল্য বাড়বে। শিল্প কারখানার উৎপাদন কমে যাবে। অর্থনীতি পিছিয়ে পড়বে বলেও মনে করেন তারা।

উদ্যোক্তাদের মতে, বিগত দু’ বছরের করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বৈশ্বিক বাজার পরিস্থিতি ভালো না। জ্বালানির দাম নাগালের বাইরে। এর মধ্যে বিদ্যুতের মূল্য বাড়ানো উচিত না। কারণ উচ্চ জ্বালানি মূল্যে, অতিরিক্ত পরিবহন খরচ (ডিজেলের দাম বাড়ায়), কাঁচামালের দামের ঊর্ধ্বগতি, ডলারের অবমূল্যায়নের ফলে লাভের হার কমতে শুরু করেছে। এখন বিদ্যুতের দাম বাড়ানো হলে আরও নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করছেন তারা।

সর্বশেষ বিইআরসি  ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের পাইকারি দর ইউনিট প্রতি ৫ টাকা ১৭ পয়সা নির্ধারণ করে। বিদ্যুতের একক ক্রেতা পিডিবি। নিজেরা উৎপাদনের পাশাপাশি বিদেশ থেকে আমদানি ও বেসরকারি মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রের কাছ থেকে বিদ্যুৎ কিনছেন তারা। এই বিদ্যুৎ পাইকারি দরে পাঁচটি বিতরণ কোম্পানির কাছে বিক্রি করে থাকেন তারা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর