1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ শেখ’র শাহাদৎ বার্ষিকী পালিত

  • প্রকাশিত : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৬ বার পঠিত

আব্দুল মান্নান, নিজস্ব প্রতিবেদক, শার্শা(যশোর)

মুক্তিযুদ্ধের রনাঙ্গের সাহসী সন্তান বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মাদ শেখের ৫১তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তার সমাধিস্থলে প্রশাসনসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জালি অর্পণ করেন।

দিনটি উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর স্মৃতি সৌধে সকাল ৮ টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর পরিবারের সদস্যবৃন্দ ও সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা, সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হাছানুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, কাশিপুর কোম্পানী সদর ক্যাম্পের নায়েব সুবেদার গোলাম মওলা আরো অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া তার পরিবারের সদস্যদের পক্ষে উপস্থিত ছিলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ছেলে এসএম গোলাম মোস্তফা কামাল, বড় মেয়ে হাসিনা খাতুনসহ অন্য সদস্যরা। শ্রদ্ধাজ্ঞাপন শেষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগদান করেন নূর মোহাম্মদ শেখ। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করার পরে ১৯৭০ সালের ১০ জুলাই যশোর সেক্টরে বদলি হন। পরবর্তীতে ল্যান্সনায়েক পদোন্নতি পান তিনি।

১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন নূর মোহাম্মদ শেখ। স্বাধীনতা যুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধে তিন সঙ্গীকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করার অনন্য নজির স্থাপন করেন।

নূর মোহাম্মদ শেখ যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হন। দেশ শত করেন। পরে শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের মুক্ত এলাকায় তাকে সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর