1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

মাউন্ট মঙ্গানুইয়ের স্মৃতি ফিরছে সিলেটে, জয় থেকে মাত্র ৩ উইকেট দূরে টাইগাররা

  • প্রকাশিত : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ বার পঠিত
bangla-test-3879

দীপ্ত নিউজ, ক্রীড়া ডেস্ক::


টাইগারদের দেয়া ৩৩২ রান তাড়ায় নেমে শুক্রবার (১ ডিসেম্বর) চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে কিউইদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১১৩ রান। জয়ের জন্য সাউদিদের প্রয়োজন আরও ২১৯ রান। আর শান্ত বাহিনীর প্রয়োজন মাত্র ৩ উইকেট।

দ্বিতীয় ইনিংসে বল হাতে একাই ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এছাড়া একটি করে উইকেট নিজেদের ঝুলিতে পুরেছেন শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান।

এদিন দ্বিতীয় সেশনে রান তাড়ায় নেমে স্কোরবোর্ডে রান তোলার আগেই সাজঘরে ফেরেন টম ল্যাথাম। পেসার শরিফুল ইসলামের অফ স্টাম্পের বাইরের বল ল্যাথামের ব্যাটে এজ হয়ে ধরা পড়ে নুরুল হাসান সোহানের গ্লাভসে।

শরিফুলের পর স্পিনাররা আক্রমণে এসে ধস নামায় কিউই শিবিরে। দলের খাতায় ১৯ রান যোগ হতেই তাইজুলের শিকার কেন উইলিয়ামসন। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান এদিন ২৪ বলে ১১ রান করে এলবিডব্লিউ হন। ক্রিজে আসেন হেনরি নিকোলস। তবে তাকেও বেশিক্ষণ টিকতে দেননি টাইগার স্পিনার মেহেদী মিরাজ। সুইপ করতে গিয়ে নিকোলস নাঈম হাসানের তালুবন্দী হন। ক্রিজ ছাড়ার আগে নিকোলসের ব্যাট থেকে আসে ৮ বলে ২ রান।

এরপর আবার তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন ডেভন কনওয়ে ও টম ব্লান্ডেল। ওপেনার কনওয়ে ৭৬ বলে ২২ রান করে শর্টে থাকা ফিল্ডার শাহাদাত হোসেন দীপুর হাতে ক্যাচ দেন। অন্যদিকে ১৬ বলে ৬ রান করে সোহানের হাতে কট বিহাইন্ড হয়ে ফেরেন ব্লান্ডেল।

ষষ্ঠ উইকেটে গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন ড্যারিল মিচেল। কিন্তু তাদের জুটি ২১ রানের বেশি এগোতে দেননি নাঈম হাসান। ২৬ বলে ১২ রান করে ফিলিপস লেগ বিফোরের ফাঁদে পড়েন। এরপর ক্রিজে এসে স্থায়ী হতে পারেননি কাইল জেমিসনও। ২৮ বলে ৯ রান করে তিনি তাইজুলের ঘূর্ণি মিস করে এলবিডব্লিউ হন। তাতে ১০২ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।

এর আগে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৩৮ রান তুলে নেয় বাংলাদেশ। ৩ উইকেটের বিনিময়ে ২১২ রানে চতুর্থ দিন শুরু করেছিল শান্ত বাহিনী। কিন্তু এদিন বেশি দূর যেতে পারেননি আগের দিন সেঞ্চুরি হাঁকানো টাইগার অধিনায়ক শান্ত। দিন শুরুর দ্বিতীয় ওভারেই টিম সাউদির লেগ স্টাম্পের বাইরে বলে খোঁচা দিয়ে কট বিহাইন্ড হন শান্ত। ১৯৮ বলে ১০ চারের মারে ১০৫ রানে থামে তার ইনিংস।

তবে সিলেটে চতুর্থ দিনের খেলা শেষে পাত্তা পাচ্ছে না আগের সে সব পরিসংখ্যান। উল্টো ম্যাচের ফলাফল এখন অনেকটাই স্বাগতিকদের পক্ষে। মাউন্ট মঙ্গানুই টেস্টের পর আরও একবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ইতিহাস গড়ার হাতছানি টাইগারদের সামনে। শেষ দিন মাত্র ৩ উইকেট তুলে নিতে পারলেই নিজের প্রথম টেস্ট অধিনায়কত্বেই সাফল্যের গল্প লিখবেন শান্ত।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর