1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতি মামলায় গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৭৩ বার পঠিত

দীপ্ত নিউজ আন্তর্জাতিক ডেস্ক:

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। বার্তাসংস্থা এপি মালেশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থার বরাত দিয়েিএ তথ্য জানায়, শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে বলেও ওই খবরে জানানো হয়েছে।

মালয়েশিয়ার দুর্নীতি বিরোধী সংস্থা বলেছে, ৭৫ বছর বয়সী মুহিউদ্দিনকে শুক্রবার তার ১৭ মাসের শাসনামলে সরকারি প্রকল্পে ক্ষমতার অপব্যবহার এবং অর্থপাচার সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি হতে হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত মালয়েশিয়ার নেতৃত্বে ছিলেন মুহিউদ্দিন। তিনি ওই দেশের দ্বিতীয় সাবেক প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হলো।

এর আগে, ২০১৮ সালের নির্বাচনে হারার পর সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠে। চূড়ান্ত আপিলে হেরে যাওয়ার পর তার ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানেও তিনি জেলে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর