1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান খসড়া চুক্তি চূড়ান্ত মুন্সীগঞ্জের পূর্ব দেওয়ভোগে পুকুরে ডুবে দুই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে তীব্র ওষুধ সংকট চিকিৎসা সেবা থেকে বঞ্চিত অসহায় মানুষেরা পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কার্যক্রম পরিচালিত ডুমুরিয়ায় জমে উঠছে খর্নিয়া পশুহাট, চাহিদা বেশি মাঝারি গরুর সৈয়দপুরে আইডিইবি সাংগঠনিক জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত কপিলমুনির উ:সলুয়ার আবাসিক এলাকায় পোল্ট্রির ফার্ম: দূর্গন্ধে জনজীবন বিপর্যস্ত বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি! ‘পূবালী ব্যাংকে সঞ্চয় করুন, নিরাপদে থাকুন’ স্লোগানে ডুমুরিয়ায় গ্রাহক সমাবেশ কপিলমুনির লম্পট শিক্ষক মিলন চুড়ান্ত বরখাস্ত পাইকগাছার লতা ইউপির গ্রাম পুলিশের বিষপানের পর গলায় রশি দিয়ে আত্নহত্যা

মুন্সীগঞ্জের পূর্ব দেওয়ভোগে পুকুরে ডুবে দুই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২১ বার পঠিত
munsigang-16613
  • লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ হাজী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে মো. সোপান (২২) এবং ঢাকার মিরপুর এলাকার রিপনের ছেলে আজওয়াত তওসিফ (২২)। তারা দু’জনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ জন শিক্ষার্থী ঢাকা থেকে মুন্সীগঞ্জে এক বন্ধুর বাসায় বেড়াতে আসেন। এসময় তাদের মধ্যে ৬/৭ জন পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে সোপান ও আজওয়াত পানিতে ডুবে নিখোঁজ হন।

পরে তাদের বন্ধু ও স্থানীয় লোকজন উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে পথিমধ্যে জানতে পারে স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। পরে ডুবুরি দল হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ফিরে আসে।

এদিকে, সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর