1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের মুসলিম ফুটবলারদের জন্য ম্যাচসেরার পুরস্কারে বিশেষ পরিবর্তন ফিফার রাজনৈতিক বাগবিতণ্ডায় উত্তপ্ত সংসদ, একাধিক বক্তব্য এক্সপাঞ্চ দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক! সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দেবর-ভাবির মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৮৭ বার পঠিত

মুন্সিগঞ্জ প্রতিনিধি::

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দেবরভাবির মৃত্যু হয়েছে। উপজেলার বৌলতলী ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে রবিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন জাঙ্গালিয়া গ্রামের নূর ইসলামের কন্যা ভাবি নাসরিন (২৩), দেবর দক্ষিণ চারিগাও গ্রামের ইউনুস শেখের পুত্র ইমরান শেখ (২৫)। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মতিন।

তিনি জানান, সকাল পৌনে ৯টার দিকে স্থানীয় লোকের নিকট খবর পেয়ে ঘটনস্থলে যাই। কিন্তু ঘটনাস্থল নূর ইসলাম খানের বাড়িটি বিলের মাঝে তাই নৌকা দিয়ে বাসায় যেতে বিলম্ব হয়। বাসায় গিয়ে উদ্ধার তৎপরতা চালাই। এ ঘটনায় নাসরিন ও ইমরান শেখ নামক দুইজ খফন ঘটনাস্থলে মারা যান। টিনের দোচালা ঘর পু্ড়ে যায় প্রায় ২/৩ লাখ টাকার আর্থিক ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি আরও জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ অগ্নিকাণ্ডটি বৈদ্যুতিক শর্টসাকিট থেকে সূত্রপাত হয়েছে।

নিহত নাসরিনের পিতা নূর ইসলাম খান জানান, আমার মেয়ে, মেয়ের জামাই শুভ ও দেবর ইমরান বেশকিছু দিন আগে বেড়াতে আসে। আজ সকালে মেয়ের জামাই শুভ তার ব্যবসার কাজে ঢাকায় যান এবং মেয়ে ও মেয়ের দেবর বাসায় ছিলেন। হঠাৎ সকাল সাড়ে ৮টার দিকে ঘরে আগুন লেগে যায়। আমরা প্রাথমিকভাবে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে কল করে জানাই। এবং ফায়ার সার্ভিস আসার আগেই ঘরসহ আমার মেয়ে ও মেয়ের দেবর অগ্নিকাণ্ডে মারা যায়।

এ বিষয়ে উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ড. মো. আব্দুল আউয়াল জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে। সে সাথে পুঁড়ে যাওয়া ঘর পুর্নবাসনের জন্য আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর