1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  ভারতীয় নাগরিকত্বের সত্যতা প্রমাণিত, বহাল তবিয়তে প্রধান শিক্ষক দীপক! মুন্সীগঞ্জে ৩০–৫০ শতাংশ লোডশেডিং, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশনা কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা  সৈয়দপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আরমান সভাপতি ও রাব্বি সাধারণ সম্পাদক পাইকগাছায় চিংড়ীতে পুশবিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা ‘সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই’- ডোনাল্ড ট্রাম্প

মুন্সীগঞ্জে ডাকাতির চেষ্টার মামলায় আটক ৫ আসামির আদালতে দোষ স্বীকার

  • প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১১৩ বার পঠিত
munsigang-11969

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাম দা হাতে ডাকাতির চেষ্টার ঘটনায় ভাইরাল হওয়া ভিডিও দেখে ৫ ডাকাত সদস্যকে শনাক্ত করে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আসামিদের মুন্সীগঞ্জ আদালতে হাজির করলে বিকেল সাড়ে ৩ টার দিকে আসামিরা তাদের দোষ স্বীকার করে বিচারকের কাছে জবানবন্দি দেন।
পরে শ্রীনগর আমলি আদালত-৩ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আটককৃতরা হলেন পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার টিলা গ্রামের ফজর আলীর ছেলে মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০), একই উপজেলার নয়া ভাঙ্গুনি গ্রামের খলিল সরদার ছেলে মো. ইসমাঈল সরদার (৩৯), মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আওলিয়ার চর গ্রামের কাঞ্চন বেপারীর ছেলে রমজান বেপারী (২৭), পটুয়াখালী জেলার কলাপাড়া থানার উত্তাল চাকামায়া গ্রামের শাহ আলম মোল্লার ছেলে রাসেল মোল্লা (২৪) ও মাদারীপুর সদর উপজেলার আদিতাপুর গ্রামের সারোয়ার হোসেন এর ছেলে মো. লিমন মাতব্বর (২০)।

এর আগে পুলিশ তাদের কাছ থেকে ডাকাতের পরিহিত পোষাক ও ৩ টি সেনদা উদ্ধার করেন। এ ঘটনায় গেলো বুধবার বিকাল ৪ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়।

প্রেস বিফ্রিংয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসূল আলম সরকারের তথ্যমতে জানা গেছে, গত ৫ মে রাত দেড়টার দিকে মাদারীপুর জেলার শিবচর থানার ভদ্রাসন গ্রামের তোতা মিয়ার ছেলে মো. রবিউল আলম (৩০) তার প্রতিবেশী অসুস্থ হয়ে পড়লে তিনি তার নিজের গাড়িতে করে অসুস্থ প্রতিবেশীকে চিকিৎসার জন্য ৪ জনসহ ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রাত ২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় তিনি রাস্তার উপর বেশ কিছু ছনের আটি দিয়ে তৈরি করা একটি ব্যারিকেড পান। তিনি গাড়ি থামাতেই রাস্তার নীচ এলাকা থেকে দেশীয় মারাত্মক ধারালো অস্ত্র (ছেন-দা) নিয়ে ৬ জন ডাকাত অস্ত্র উঁচিয়ে গাড়িতে আক্রমণ করতে ছুটে আসে। সে সময় ড্রাইভার সুকৌশলে পালিয়ে যেতে লাগলে ডাকাত দল গাড়িটিকে ধরার জন্য তাদের অস্ত্রসহ ক্ষোভে ধারালো অস্ত্র নিয়ে গাড়ির দিকে ধাওয়া করে। গাড়িটিকে ধরতে ব্যর্থ হলে অস্ত্র ছুড়ে মারে। এই ঘটনার ভিডিও পুরো কার্যক্রম ক্যামেরায় রেকর্ড হয়। যা গণমাধ্যমে ব্যাপক ভাবে প্রচারিত হয়।

তিনি আরো জানান, মুন্সীগঞ্জ জেলা পুলিশ ঘটনাটি অবগত হওয়ার পর গোয়েন্দ্রা পুলিশ গত ৬ মে দুপুর থেকে আজ ৭ মে দুপুর দুইটা পর্যন্ত অভিযান পরিচালনা করে ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ঘটনায় জড়িত ডাকাতদের ৫ জনকে গ্রেফতার করে। তাদের ব্যবহৃত ধারালো অস্ত্রশস্ত্র এবং ঘটনার সময় তাদের পরিহিত পোষাক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা সকলেই ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

উল্লেখ্য- আটককৃত ডাকাতদলের নেতা মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০) তার দলের অন্যান্য সদস্যদের নিয়ে গত সেপ্টেম্বর মাসে একইভাবে বর্ণিত ঘটনাস্থলের নিকটবর্তী স্থানে এক্সপ্রেসওয়েতে একটি ডাকাতি সংঘটিত করেছিল। সে সময় তারা ভিকটিমের মূল্যবান স্বর্ণালংকার ও টাকা পয়সা সহ একটি লাইসেন্সকৃত অস্ত্র ডাকাতি করে নিয়ে যায়। ওই ঘটনায় শ্রীনগর থানায় মামলা রুজুর পর ঘটনা উদ্ঘাটন পূর্বক আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। সম্প্রতি আসামিগণ উক্ত মামলায় জামিনে মুক্ত হয়ে পুনরায় একইভাবে অপরাধ সংঘটিত করে।

এ ব্যাপারে আদালতের কোর্ট পুলিশের পরিদর্শক মো.কামরুল ইসলাম মিঞা জানান, শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাম দা হাতে ডাকাতির চেষ্টার ঘটনায় ৫ জনকে আটক করে আজ আদালতে আনা হয়েছে। তারা সকলেই আদালতে বিচারকের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়ার পর আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর