1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচিকে নিয়ে প্রতিবেশী ভাতিজার উধাউয়ের অভিযোগ চাচার উয়েফা সভাপতির বিশ্বকাপ বয়কটের কারণ ইউক্রেনের সেনাপ্রধা বরখাস্ত মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন পাইকগাছায় তালাবদ্ধ ঘর থেকে আরএফএল কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার শালিসকারীকে হাতুড়িপেটায় হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়তার চেক বিতরণ

মুন্সীগঞ্জে মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

  • প্রকাশিত : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার পঠিত
munsigang-10724

মুন্সীগঞ্জ প্রতিনিধি::

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যানবাহনের চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৮ টা থেকে এ তীব্র যানজট সৃষ্টি হয়। বেলা ১২টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকায় কুমিল্লামুখী সড়কে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি সড়ক থেকে সরাতে সময় লাগায় সড়কে এ যানজটের সৃষ্টি হয়। পরে কাভার্ড ভ্যান সরিয়ে নিলে সড়ক স্বাভাবিক হচ্ছিল। তবে যানবাহন চাপ ও সড়কের উল্টো পথে যানবাহন চলায় সড়কে গতি কমে যায়।

ঢাকা থেকে কুমিল্লাগামী শ্যামলী পরিবহনের বাসচালক বিল্লাল হোসেন সকাল ৯টার দিকে মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় যানজটে আটকে ছিলেন। তিনি বলেন, সকাল ৭টায় ঢাকার সায়েদাবাদ থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দেন। কিন্তু ভবেরচর এলাকায় এসে যানজটে আটকা পড়েন। এতে যাত্রীরাও বিরক্ত হয়েছেন।

বাসের যাত্রী সাইফুল ইসলাম বলেন, তিনি ঢাকার সায়েদাবাদ থেকে সকাল ৭টায় এ বাসে উঠেছেন। ৩৫ কিলোমিটার মহাসড়ক ৩৫মিনিটে অতিক্রম করার কথা ছিল। কিন্তু যানজটে আটকে পড়ে অতিরিক্ত সময় ব্যয় হয়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় যানবাহনের চাপ থাকে এর মধ্যে গৌরীপুরা সকালে একটি দুর্ঘটনা ঘটেছে। ফলে সড়কে যানবাহনের ধীরগতির সৃষ্টি হয়েছে।তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে। আশা করছি, খুব দ্রুতই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর