1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের মুসলিম ফুটবলারদের জন্য ম্যাচসেরার পুরস্কারে বিশেষ পরিবর্তন ফিফার রাজনৈতিক বাগবিতণ্ডায় উত্তপ্ত সংসদ, একাধিক বক্তব্য এক্সপাঞ্চ দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক! সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

মুন্সীগঞ্জে সড়ক থেকে ড্রেজার পাইপ উচ্ছেদ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২ বার পঠিত
munsigang-paipe

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দেওয়ানবাজার ভট্টাচার্যেরবাগ সড়ক থেকে অবৈধভাবে স্থাপন করা ড্রেজার পাইপ উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.নাজমূল হুদা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাইপ লাইন উচ্ছেদ করেন।

নাজমূল হুদা জানান, সংবাদ মাধ্যমে বিষয়টি আমাদের নজরে আসে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশে সোমবার ড্রেজারের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় গ্রামীণ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ ড্রেজারের পাইপ অপসারণ করা হয় এবং দুটি ব্যাটারি জব্দ করা হয়।

আরও জানান, অভিযানে প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা প্রদান করেন মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি চৌকস দল। অসাধু বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আফিফা খান বলেন, সংবাদ প্রকাশের পর আমাদের বিষয়টা দৃষ্টি গোচর হয়। আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তা উচ্ছেদ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর