1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

মুন্সীগঞ্জ জাপার আহ্বায়ক কমিটিতে জামাল হোসেন আহ্বায়ক, এএফএম আরিফুজ্জামান দিদার সদস্য সচিব

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ বার পঠিত
munsigang-১০৮২৭

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ::


মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির ১১৮ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে।

কেন্দ্রীয় জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে এ কমিটির অনুমোদন করেন চেয়ারম্যান জিএম কাদের।

প্রায় দুই বছর আগে বিলুপ্তির পর জেলায় জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়াতে নেতাকর্মীদের মাঝে আনন্দ ফিরে এলো ২২ শে জানুয়ারি বুধবার বিকেলে জাপার কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেনকে আহ্বায়ক ও এএফএম আরিফুজ্জামান দিদারকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়াও আহ্বায়ক কমিটিতে নাট্যাভিনেতা রফিকউল্লাহ সেলিম, আলহাজ্ব আব্দুল বাতেন, জানে আলম হাওলাদার, শফিকুল ইসলাম ও হাবিবুর রহমান সেলিমকে যুগ্ম-আহ্বায়ক করা হয়।

কমিটির অনুমোদন পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন জেলা জাপার নব-নির্বাচিত সদস্য সচিব এএফএম আরিফুজ্জামান দিদার।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর