1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়, সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড পাইকগাছায় ইয়াবাসহ মা ও ছেলে আট লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায়, শোক ডুমুরিয়ায় ঘেরে বাগদা চিংড়ির মড়ক, মৎস্য বিভাগের জরুরী পরামর্শ কয়রায় জোরপুর্বক জমি দখল ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরার বকচরায় মৎস্য ঘেরের মাছ লুট,  বিষ প্রয়োগ ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন  মিরকাদিমে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক

মে’র শুরু থেকে বাড়তে পারে ঝড়সহ শিলাবৃষ্টি

  • প্রকাশিত : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১১২ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

দুই দিনের বিরতি বাদ দিলে শুক্রবার পর্যন্ত চলতি মাসের মোট ২৪ দিন দেশবাসীকে দাবদাহের মধ্যে কাটাতে হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। শুক্রবারও দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শনিবার ও আগামী দু–এক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ কমবে। মূলত দিনে দেশের বেশির ভাগ এলাকায় রোদ থাকবে, বিকেলে কোথাও কোথাও কালবৈশাখী হতে পারে।

তবে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দু–এক দিন বৃষ্টি কম হলেও মে মাসের শুরু থেকে বৃষ্টির প্রবণতা আবার বাড়তে পারে। সাধারণভাবে এপ্রিলের তুলনায় মে মাসে তাপমাত্রা কমে। বৃষ্টিও বাড়ে। সেই ধারায় এবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, গত দুই দিন বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে দেশের বেশির ভাগ এলাকা থেকে তাপপ্রবাহ আপাতত বিদায় নিয়েছে। আজ শনিবার ও আগামী দু–এক দিন কোথাও কোথাও বৃষ্টি ঝরলেও তার পরিমাণ কম হতে পারে। তবে মে মাসের শুরু থেকে বৃষ্টি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে, তবে আগের চেয়ে বৃষ্টিপাতের এলাকা কমেছে। যদিও কয়েকটি এলাকায় অঝোর ধারায় বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোংলায়, ৮১ মিলিমিটার। এ ছাড়া মাদারীপুরে ৪২ মিলিমিটার ও ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল বিকেলের পর দেশের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীও বয়ে গেছে। মোংলায় ঘণ্টায় ৬৪ কিলোমিটার গতিতে কালবৈশাখী আঘাত হেনেছে। এর বাইরে সাতক্ষীরা, মাদারীপুর, শরীয়তপুরসহ মোট সাত জেলায় কালবৈশাখী বয়ে গেছে। আজও দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে ২ এপ্রিল থেকে দেশে তাপপ্রবাহ শুরু হয়। তা টানা ২১ এপ্রিল পর্যন্ত চলে। পরে ২২ ও ২৩ এপ্রিলে আবার বৃষ্টি হয়ে তাপমাত্রা কিছুটা কমে। এর পর আবারও গত ২৪ এপ্রিল থেকে তাপপ্রবাহ শুরু হয়। গতকাল ২৮ এপ্রিল তা আবার বিদায় নেয়। আজ আগের মতো দেশব্যাপী তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা কম। তবে বিচ্ছিন্নভাবে দেশের কয়েকটি জেলায় তাপপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর