1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

যশোর বোর্ডের চলমান এসএসসি বাংলা ২য় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৮ বার পঠিত

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় চলমান এসএসসি পরীক্ষার বাংলা ২য় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। রুটিন অনুযায়ী শনিবার পরীক্ষা হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র (এমসিকিউ) বিতরণ করার কারণে তা স্থগিত করার কথা জানান পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র। তবে রুটিন অনুযায়ী শনিবার বাংলা ২য় পত্র (সৃজনশীল) বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা ৪০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্রের জায়গায় বাংলা ২য় পত্রের এমসিকিউ বিতরণ করা হয়েছিলো। পরীক্ষা নিয়ে কোন বির্তক সৃষ্টি যাতে না হয় সেই কারণেই এই সিন্ধান্ত। আন্তঃশিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনা করে বাংলা ২য় পত্রের এমসিকিউ পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রশ্নপত্র এমন ত্রুটিতে কেন্দ্র সচিব বা কেন্দ্র সংশিষ্টদের কোন ভূমিকা দেখছি না। যেখান থেকে প্রশ্নপত্র প্যাকেটজাত করেছে সেখান থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তার পরেও বোর্ড ও আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন তদন্ত করবে।

এর আগে, এসএসসি পরীক্ষার প্রথমদিনে কয়েকটি কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্নপত্র দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১০০ পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র সরবরাহ করার পর বিষয়টি পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকদের নজরে আসে। এছাড়া বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৫টি প্রশ্নপত্র সরবরাহের পর বিষয়টি নজরে আসলে কেন্দ্র সংশ্লিষ্টরা প্রশ্ন দেয়া বন্ধ করে দেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর