1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৪ বছরেও বদলায়নি পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো, জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম মুন্সিগঞ্জের শিলইয়ে ৬ মাসে ১৫ দুর্ধর্ষ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক! কয়রায় বিনামূল্যে চক্ষুপরীক্ষা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় ডেঙ্গুর ভয়াবহতা, নিত্য হাসপাতালে ভর্তি হচ্ছে রেকর্ড সংখ্যক রোগী মিরকাদিমে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে হেরোইন কিনতে গিয়ে জনতার হাতে ১ ব্যক্তি আটক ৪ ইউনিয়নবাসীর স্বেচ্ছাশ্রমে সচল ডুমুরিয়ার কেওড়া স্লুইস গেট কপিলমুনিতে কবরস্থান,ডাঙ্গা ও দোকান শ্রেণির সম্পত্তির সীমাণা নিয়ে বিভ্রান্তি: ডাঙ্গায় জমি কিনে কবরস্থানের অভিযোগে নির্মাণকাজ বন্ধ! মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে কপিলমুনিতে ৩ সহোদরসহ উভয়পক্ষের আহত ৪ টংগিবাড়ীতে ২৪ পিস গোলাপি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সৈয়দপুরের আর্মি ইউনিভার্সিটিতে সেমিনার ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে নবীনবরণ

রাখাইন রাজ্যের পরিস্থিতি দেখতে মিয়ানমার গেলো রোহিঙ্গাদের ২০ সদস্যের প্রতিনিধি দল

  • প্রকাশিত : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৩১৪ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

রাখাইন রাজ্যের পরিস্থিতি দেখতে মিয়ানমার গিয়েছে ২০ সদস্যের একটি রোহিঙ্গা প্রতিনিধিদল । রোহিঙ্গা প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। শুক্রবার (৫ মে) কক্সবাজারের টেকনাফ থেকে প্রতিনিধি দলটি মংডুর উদ্দেশে যাত্রা করে।

রোহিঙ্গাদের প্রতিনিধি দলটি প্রথমে মংডু যাবে। তারপর তারা রাখাইন রাজ্যের বিভিন্ন গ্রাম ও প্রত্যাবাসনের জন্য প্রস্তুত করা অবকাঠামো দেখবেন। সেখানকার পরিস্থিতিও পর্যবেক্ষণ করবেন তারা।

সূত্র জানায়, চীনের মধ্যস্থতায় বর্ষা মৌসুমের আগে রাখাইনে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় উভয় পক্ষ। এ লক্ষ্যে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে কুনমিংয়ে সম্প্রতি ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। সেই বৈঠকের ধারাবাহিকতায় রোহিঙ্গা প্রতিনিধি দল রাখাইনে গেল।

রোহিঙ্গা প্রতিনিধিদল রাখাইন পরিস্থিতি দেখে শুক্রবার (০৫ মে) বিকেলে কক্সবাজার ফিরবে। প্রতিনিধি দলকে সহযোগিতার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পররাষ্ট্র মন্ত্রণালয়সহ আরো কয়েকটি সরকারি সংস্থার সদস্যরাও তাদের সঙ্গে যোগ দিয়েছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর