1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনিতে কবরস্থান,ডাঙ্গা ও দোকান শ্রেণির সম্পত্তির সীমাণা নিয়ে বিভ্রান্তি: ডাঙ্গায় জমি কিনে কবরস্থানের অভিযোগে নির্মাণকাজ বন্ধ! মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে কপিলমুনিতে ৩ সহোদরসহ উভয়পক্ষের আহত ৪ টংগিবাড়ীতে ২৪ পিস গোলাপি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সৈয়দপুরের আর্মি ইউনিভার্সিটিতে সেমিনার ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে নবীনবরণ শহর পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর হানা, কয়রায় হাসপাতালে ভর্তি ৫ ডেঙ্গু আক্রান্ত রোগী সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযাননে ৫০ হাজার টাকা জরিমানা, ৩ পাইপলাইন ধ্বংস মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম ভারতের নাগরিকত্ব প্রমাণিত, তবুও চাকরিতে বহাল প্রধান শিক্ষক দীপক সাতক্ষীরায় ৫৬ বোতল মাদকদ্রব্যসহ গ্রেপ্তার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

সৈয়দপুরের আর্মি ইউনিভার্সিটিতে সেমিনার ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে নবীনবরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত
17482
সৈয়দপুর প্রতিনিধি:


নবীনদের হাতে ফুল দিয়ে বরণের চিরচেনা দৃশ্য ছিলো না। এর বদলে নবীন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে গাছ। সেই গাছ ক্যাম্পাসে রোপণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের যাত্রা শুরু করেছেন তারা।
সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি)-এর একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগে নবীন বরণ উপলক্ষে নেওয়া হয় এমন ব্যতিক্রমী উদ্যোগ। সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান  আয়োজনের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হয় বৃক্ষরোপণের এই আয়োজনে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিএইউএসটির এআইএস বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহ্ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইএস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম।
নবীন শিক্ষার্থীদের একাডেমিক জীবনের শুরুতেই পেশাগত ধারণা দিতে আয়োজন করা হয় সেমিনারের। ‘ফ্রম অ্যাকাউন্টিং এডুকেশন টু প্রফেশনাল এক্সেলেন্স: অপরচুনিটিজ, স্কিলস অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ’ বিষয়ে অনুষ্ঠিত  সেমিনারে মূল বক্তা ছিলেন ব্র্যাক ঢাকার ইন্টার্নাল অডিট বিভাগের ম্যানেজার সারমিন আক্তার মিতু, এসিএ।
সেমিনারে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন, ক্যারিয়ার পরিকল্পনা, পেশাগত সুযোগ এবং বাস্তবমুখী প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আলোচনা শেষে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় বৃক্ষরোপণ ও ফুলেল শুভেচ্ছা দিয়ে। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিবেশিত হয় গান ও কবিতা।
আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের স্মৃতিকে শুধু গদবাঁধা অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে দীর্ঘস্থায়ী করে তুলতেই এ উদ্যোগ। একজন শিক্ষার্থী ক্যাম্পাসে যে গাছটি রোপণ করেছেন, সেটি তার বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে বেড়ে ওঠার প্রতীক হিসেবেও কাজ করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি  দায়বদ্ধতা তৈরি করাও এর উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ শামীম রেজা, পিএইচডি (অবঃ), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, পিবিজিএম (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, বিজিওএম, পিএসসি (অবঃ), বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় ও দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর