1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভারতে পালানোর পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘেরের জবরদখল: বড় ভাই ও ভাতিজার বিরুদ্ধে ছোট ভাইকে হুমকির অভিযোগ কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন

রাজধানীতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রযোজক ছুরিকাহত

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

রাজধানীর রামপুরা টিভি ভবনের সামনে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী প্রযোজক রাকিবুল হাসান গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঘটনাটি ঘটে।

হাসপাতালে তার সঙ্গে থাকা মোহন মিয়া জানান, রাতে কর্মস্থল থেকে রিকশায় বাসায় ফেরার পথে রামপুরা বাংলাদেশ টেলিভেশন ভবনের সামনে আসা মাত্র তিন-চারজন ছিনতাইকারী তার রিকশা ঘিরে ফেলে।

একপর্যায়ে ব্যাগ ধরে টানা-হেঁচড়া করলে তিনি বাধা দেন। পরে ছিনতাইকারীরা রাকিবুলকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি রিকশা থেকে পড়ে যান। এসময় তার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

আহত অবস্থায় পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ছিনতাইকারীরা তার মাথা, দুই হাত ও ডান পায়ে চাপাতি দিয়ে আঘাত করে বলে জানান তিনি।

চিকিৎসকের বরাতে ঢামেক পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই মাসুদ মিয়া বলেন, ‘রামপুরায় ছিনতাইকারীর ধারাল অস্ত্রের আঘাতে আহত যুবককের হাতের রগ কেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে পঙ্গু হাসপাতাল রেফার করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর