1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ

রাজশাহীর বাগমারা প্রেসক্লাব নির্বাচনে আফাজ্জল সভাপতি ও হেলাল উদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত

  • প্রকাশিত : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১১৩ বার পঠিত

খোরশেদ আলম::

রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আফাজ্জল হোসেন (দৈনিক সংগ্রাম) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হেলাল উদ্দিন (দৈনিক প্রতিদিনের সংবাদ) নির্বাচিত হয়েছেন।

শনিবার (৮ অক্টোবর) বাগমারা প্রেসক্লাবের হলরুমে সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ৭টি পদের ৩টিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন। এরা হলেন, দৈনিক সংগ্রামের বাগমারা প্রতিনিধি আফাজ্জল হোসেন ৭ ভোট, সময়ের আলো’র ইউসুফ আলী সরকারের প্রাপ্ত ভোটের সংখ্যা ৫ টি, ইনকিলাবের বাগমারা প্রতিনিধি আলতাফ হোসেন পেয়েছেন ৪ টি এবং সোনালী সংবাদের তাহেরপুর প্রতিনিধি এস,এম সামসুদ্দোহা মামুন পেয়েছেন ৬ ভোট।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ জন। তারা হলেন, আমাদের সময়ের বাগমারা প্রতিনিধি নুর-কুতুবুল আলম তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১১টি ও প্রতিদিনের চিত্র’র বাগমারা প্রতিনিধি নাজিম হাসান সমসংখ্যক ১১ ভোট পেয়েছেন। এছাড়া সাধারণ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ জন। এরা হলেন, প্রতিদিনের সংবাদ বাগমারা প্রতিনিধি হেলাল উদ্দিন ভোট পেয়েছেন ১১ টি সোনার দেশ পত্রিকার বাগমারা প্রতিনিধি রাশেদুল হক ফিরোজ ভোট পেয়েছেন ১১ টি ।

এর আগে ৪ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের রাজশাহীর প্রতিনিধি শামীম রেজা। দপ্তর সম্পাদক পদে উত্তরা প্রতিদিন ও সংবাদের বাগমারা প্রতিনিধি “আকবর আলী, কোষাধক্ষ্য পদে দৈনিক বার্তার বাগমারা প্রতিনিধি আব্দুল মতিন এবং কপিরাইট পদে ইত্তেফাক ও সানশাইন এর প্রতিনিধি মাহফুজুর রহমান প্রিন্স।

প্রসঙ্গত, সহ-সভাপতি ও সাধারন সম্পাদক পদে সমান সংখ্যক ভোট পাওয়ায় তাদের নির্দিষ্ট মেয়াদে প্রত্যেকে এক বছরের করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

এরমধ্যে সহ-সভাপতি পদে প্রথম বছর দায়িত্ব পালন করবেন, নুর- কুতুবুল আলম এবং অপর সাধারণ সম্পাদক পদে প্রথম বছর  দায়িত্ব পালন করবেন হেলাল উদ্দিন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম । সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ছিলেন, একাডেমিক সুপারভাইজার ড. মোঃ আব্দুল মমীত , দৈনিক সানশাইনের সম্পাদক ইউনুস আলী প্রমুখ। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

 

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর