1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  ভারতীয় নাগরিকত্বের সত্যতা প্রমাণিত, বহাল তবিয়তে প্রধান শিক্ষক দীপক! মুন্সীগঞ্জে ৩০–৫০ শতাংশ লোডশেডিং, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশনা কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা  সৈয়দপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আরমান সভাপতি ও রাব্বি সাধারণ সম্পাদক পাইকগাছায় চিংড়ীতে পুশবিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা ‘সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই’- ডোনাল্ড ট্রাম্প

রাতভর নাটকীয়তা, অবশেষে গ্রেপ্তার আইভী

  • প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৬৬ বার পঠিত
ivi-rahman-11966

ডেস্ক নিউজ ::


অভিযান চালাতে গিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিক্ষোভে অবরুদ্ধসহ রাতভর নাটকীয়তা শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে শহরের দেওভোগ এলাকায় আইভীর বাড়ির আশপাশে পুলিশে সদস্যরা অবস্থান নেন। প্রায় ৬ ঘণ্টা অবরুদ্ধসহ রাতভর নানা নাটকীয়তার পর অবশেষে শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৬টার দিকে আইভীর বাসভবন চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, ডা. সেলিনা হায়াৎ আইভীকে ধরতে গেলে আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেওভোগ এলাকায় তার কর্মী-সমর্থকরা বিক্ষোভ করায় পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে। তাকে যেন গ্রেপ্তার করতে না পারে সেই দাবিতে বাড়ির সামনে রাতভর বিক্ষোভ চালিয়েছেন তারা।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইভীর বিরুদ্ধে বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। রাতভর চেষ্টা চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর