1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

শিক্ষানগরী সৈয়দপুরে শিক্ষার মান আরও বাড়াতে হবে-আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক

  • প্রকাশিত : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১১৮ বার পঠিত
soyedpur-9560

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারী -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক বলেছেন, শিক্ষানগরী হিসেবে পরিচিতি পাওয়া সৈয়দপুরে শিক্ষার মান আরও বাড়াতে হবে। সারাদেশে ছড়িয়ে দিতে হবে সৈয়দপুরের নাম। আর এসব করতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজের সন্তানকে যেভাবে লালন পালন করেন, ঠিক তেমনি শিক্ষার্থীদেরও নিজের সন্তান ভাবতে হবে। পড়াশোনায় মনোযোগী করতে হবে তাদোরকে। তবেই বৃদ্ধি পাবে শিক্ষার মানোন্নয়ন।

বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। স্থানীয় ইকু হেরিটেজ এন্ড রিসোর্টে সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ,মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরাম ওই মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন আয়োজক সংগঠনের সভাপতি হাজারিহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য বলেন লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, খালিশা,বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সাবাহাত আলী সাব্বু।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক আরও বলেন, আমার নির্বাচনী এলাকা সৈয়দপুর- কিশোরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা তা আমি জেনেছি।

তিনি বলেন, সৈয়দপুরের শিক্ষার মান অনেক ভালো হলেও এক্ষেত্রে অনেক পিছিয়ে কিশোরগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান। আর এসব হয়েছে অনিয়ম ও অবহেলার কারণে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর চেয়ে শিক্ষক বেশী জানিয়ে তিনি বলেন, তারপরেও সে প্রতিষ্ঠানের ফলাফল ভালো হয়না। তিনি কিশোরগঞ্জে শিক্ষার মান ভালো করতে কাজ করে যাচ্ছেন জানিয়ে বলেন এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে কোন অনিয়ম দূর্নীতি যাতে না হয় সেজন্য কাজ করা হচ্ছে। তারপরেও শিক্ষাক্ষেত্রে কেউ যদি অনিয়মের আশ্রয় নেয় তাহলে তা বরদাশত্ করা হবেনা। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ ভালো কাজের জন্য কোন তৃতীয় পক্ষকে না ধরে সরাসরি তার সাথে যোগাযোগ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আহবান জানান।

তিনি সৈয়দপুরে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে সমস্যা আছে তা সমাধান করা হবে। এজন্য শিক্ষকদের সহযোগিতা চান তিনি।

এরআগে অনুষ্ঠানে উপস্থিত হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সৈয়দপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং অন্যান্য শিক্ষকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর