1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

সঠিক হাতেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : পরিকল্পনামন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ বার পঠিত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি এ সময়টা বাংলাদেশের ও বাঙালি জাতির জেগে ওঠার সময়। এটা আমি বিশ্বাস করি সঠিক হাতেই বাংলাদেশ রয়েছে। গত ১৫ বছর দেশের স্থিতিশীলতার কারণে বাংলাদেশের মানুষ যে উপকার পেয়েছে এটা আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহীতে সফরকালে তিনি এসব কথা বলেন।

লাঠি দিয়ে মূল্য কমাতে পারবেন না। এ জন্য আপনাকে নীতিগতভাবে কিছু কাজ করতে হবে। সেটা সরকার করছে। আপনিও নেতা হিসেবে বা নাগরিক হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, ছোটবেলায় দেখেছি, এক গ্রামের লোক আরেক গ্রামের লোককে লাঠি সোটা দিয়ে মারধর করতো। এটা আমাদের এলাকার লোকেরাও এখন আর করে না। কিন্তু এটা যদি ঢাকায়, রাজশাহীতে, চট্টগ্রামে বা খুলনায় রাজনৈতিক স্বার্থে আমরা করি এতে ব্যথিত হই, দুঃখ পাই, লজ্জা পাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর যে সাহস এবং দৃঢ়তা, তা বাংলাদেশকে উন্নয়নের স্বার্থে পরিবর্তনের। সেটাকে তিনি প্রতিফলিত করছেন তার কাজের মাধ্যমে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর